কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা নিহত

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৫:১৪ পিএম

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। শনিবার আলাদা দুইটি ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

অপরদিকে সেনাদের ছোড়া গুলিতে সশস্ত্র গোষ্ঠীর চার সদস্য নিহত হয়েছেন। আরও চারজন লুকিয়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি জানায়, জম্মু ও কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পর সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়। সেনাদের কাছে নির্দিষ্ট তথ্য ছিল কুলগামের দুটি আলাদা বিভাগে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা লুকিয়ে আছেন।

নিহত দুইজনের মধ্যে একজনের মৃত্যু হয় মোদেগাম গ্রামে। সেখানে তাদের লক্ষ্য করে ব্যাপক গুলি চালানো হয়।

অন্যদিকে সেনাদের অভিযানে সেখানকার একটি বাড়িতে সশস্ত্র গোষ্ঠীর দুই সদস্য আটকা পড়েছেন। ওই এলাকায় হঠাৎ করেই বড় হামলার মুখে পড়ে যান সেনারা।

আরেক সেনা নিহত হন কুলগামের ফ্রিসালে। সেখানে তোলা একটি ড্রোন ভিডিওতে দেখা গেছে একজনের মরদেহ পড়ে আছে। যেটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্যের। ওই এলাকায় এক সেনা নিহত হওয়ার পাশাপাশি আরেক সেনা আহত হয়েছেন।

সশস্ত্র ওই গোষ্ঠীর তীব্র গোলাগুলির কারণে তাদের নিহত সদস্যদের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।

গত কয়েকদিন ধরে ওই অঞ্চলে ভারতীয় সেনাবাহিনী ও স্বাধীনতাকামী গোষ্ঠীগুলোর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে।

 

একাত্তর/জো
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর