রাজশাহীতে করোনা ও উপসর্গে ১৩ জনের মৃত্যু

আপডেট : ৩১ জুলাই ২০২১, ১০:৫৩ এএম

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পাঁচজন করোনা পজেটিভ এবং আটজন করোনা উপসর্গ নিয়ে মারা যান।

মৃতদের মধ্যে পাবনার পাঁচজন, রাজশাহীর ও নওগাঁর তিনজন করে এবং নাটোরের ও চাঁপাই নবাবগঞ্জের একজন করে বাসিন্দা রয়েছেন। চলতি মাসে রামেক হাসপাতালে এনিয়ে মারা গেলেন ৫২৫ জন।

শনিবার (৩১ জুলাই) রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালে ৫১৩টি বেডের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছে ৪৩৩ জন। 

এরমধ্যে রাজশাহীর ১৮৬ জন, চাঁপাই নবাবগঞ্জের ৩৩ জন, নাটোরের ৩৮ জন, নওগাঁর ৩০ জন, পাবনা ৮৫ জন, কুষ্টিয়ার ১২ জন, চুয়াডাঙ্গার তিনজন এবং সিরাজগঞ্জের তিনজন রয়েছেন।  

আরও পড়ুন: জাপানের উপহারের আরও ৮ লাখ টিকা আসছে শনিবার

গত ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে ষাটোর্ধ চারজন, ৫০ বছরের উপরে ছয়জন, ত্রিশ থেকে চল্লিশের মধ্যে দুইজন ও বিশ বছরের নিচে একজন। এরমধ্যে রয়েছেন সাতজন পুরুষ ও ছয়জন নারী।

এর আগে এ হাসপাতালে গত ২৮ জুন ও ১৪ জুলাই দুদিন সর্বোচ্চ ২৫ জন করে মারা যান।


একাত্তর/আরবিএস  

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর