ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৬:১৯ পিএম

নওগাঁর নিয়ামতপুরে ভটভটি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। 

সোমবার দুপুর একটায় নিয়ামতপুর-টিএলবি রোডের শাংশৈল নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

নিহতরা হলেন নিয়ামতপুর উপজেলার রসূলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে শামীম হোসেন (৩৮) ও একই ইউনিয়নের দামপুরা গ্রামের মনছের আলীর ছেলে শরিফুল ইসলাম (৫২)।
  
আহতরা হলেন, উপজেলার দামপুরা রাজবংশীপাড়ার আজিজুর রহমানের ছেলে তারেক, তার ভাই সিজান, বেলাল হাজির ছেলে মতিউর রহমান, জমশেদ আলীর ছেলে এনামুল হক, ফজলুল হকের ছেলে মোস্তফা ইসলাম।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দামপুরা থেকে ছাতড়া গরুর হাটে গরু কেনার জন্য তারা ভটভটি যোগে যাওয়া শুরু করেন। পথে নিয়ামতপুর-টিএলবি রোডে শাংশৈল হাটের কয়েকশ গজ উত্তরে একটি কালভার্টের কাছে ভটভটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে রাস্তার নিচে পড়ে যায়। 

এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম নিহত হন। আহতদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শামীম হোসেনকে মৃত ঘোষণা করেন। অন্য সাতজনকে গুরুতর আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।     

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হতাহতের ঘটনায় আইনীনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এআর
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
নওগাঁর একই পরিবারের স্বামী-স্ত্রী ও দুই শিশু সন্তানসহ চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্ত। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে জেলার নিয়ামতপুর  উপজেলার প্রত্যন্ত বাহাদুরপুর গ্রামে এই নৃশংস...
নওগাঁয় কুকুর জবাই করে খাসি বলে মাংস বিক্রি করা কসাই আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিচ্ছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর