চীনের কারিগরি সহায়তায় লাভবান হতে পারে বাংলাদেশ

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৪:০৩ পিএম

চীন থেকে আমদানির তুলনায় সেদেশে বাংলাদেশি পণ্য রপ্তানি অনেক কম হওয়ায় বাণিজ্য ঘাটতি বিশাল। শুল্কমুক্ত সুবিধায় পোশাক রপ্তানি বাড়িয়ে ঘাটতি কমানোর আশা করা হলেও বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) বলছে সেটি কঠিন।

তবে পোশাকসহ বহুমুখীখাতে চীনা বিনিয়োগ ও কারিগরি সহায়তায় শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য চীন ও বিশ্ববাজারে রপ্তানি করে লাভবান হতে পারে বাংলাদেশ।

বিশ্ব অর্থনীতিতে দ্বিতীয় বৃহৎ দেশ চীন। একাই নিয়ন্ত্রণ করে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ। শিল্পের কাঁচামাল কিংবা খেলনা থেকে শুরু করে ফ্যাশন- এমন কোনো পণ্য নেই যা রপ্তানি করে না চীন।

জনসংখ্যায় বিশ্বে দ্বিতীয় চীন। দেশটি সারা বিশ্ব থেকে বছরে ২ হাজার ৫৭০ বিলিয়ন ডলারের প্রাথমিক ও প্রস্তুতকৃত পণ্য আমদানি করে। কিন্তু সেখানে বাংলাদেশের অংশীদারিত্ব শূন্য দশমিক ৮ বিলিয়ন ডলারেরও কম।

সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশ চীনে মাত্র ২৯০ মিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধায়। বিজিএমইএ বলছে, চীনা কাঁচামালে পোশাক তৈরি করে আবার চীনে ফের পোশাক রপ্তানি করা কষ্টসাধ্য। 

বিজিএমইএ’র প্রেসিডেন্ট এস এম মান্নান কচি বলেন, চীনের সব কিছুই নিজেদের। আমাদের বিভিন্ন কাঁচামাল আমদানি করে পণ্য তৈরি করতে হয়, তাই খরচ বেড়ে যায়।

তবে বিজিএমইএ’র আরেক নেতা বলছেন, চলমান ভূরাজনৈতিক স্নায়ুযুদ্ধ এবং বাণিজ্য যুদ্ধে চীনের বিকল্প খুঁজছে অনেক দেশ। তাই কৃত্রিম তন্তু উৎপাদনসহ কিছু ক্ষেত্রে চীনা বিনিয়োগ এনে তৈরি পণ্য সারা বিশ্বে রপ্তানি করতে পারে বাংলাদেশ। 

বিজিএমইএ’র ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ হিল রাকিবের মতে, চীনের সাথে সরাসরি কোনো ধরনের প্রতিযোগিতায় না গিয়ে বরং চীনের সহযোগিতা নিয়ে পণ্য উৎপাদন করলে, তা দুই দেশের জন্যই লাভের হবে।

বাংলাদেশ বায়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট কাজী ইফতেখার হোসেনও বলছেন, চীনে সরাসরি রপ্তানির চেয়ে বাংলাদেশের উচিত চীনা বিনিয়োগ এবং কারিগরি সহায়তায় উৎপাদন বাড়িয়ে বিশ্ববাজারে অংশীদারিত্ব বাড়ানো।

পোশাক রপ্তানিতে ৩২ শতাংশ অংশীদারিত্ব নিয়ে চীন এখনো বিশ্ববাজারে ১ নম্বরে। সেখানে দ্বিতীয় বাংলাদেশ। তবু প্রতিযোগী দুই দেশ বিশ্ববাজারে কৌশলগতভাবে কাজ করতে পারে মনে করেন আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক বিনিয়োগ পর্যবেক্ষকরা।

একাত্তর/আরএ
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর