বৃষ্টির কারণে জুন-জুলাইয়ে প্রকল্প না নেয়ার নির্দেশ

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৪:৫০ পিএম

বৃষ্টির কারণে জুন আর জুলাই মাসে কোনো প্রকল্প না নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার একনেকের বৈঠকে তিনি এ নির্দেশ বলে সাংবাদিকদের জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জুন জুলাইয়ে প্রকল্প বাস্তবায়নের বদলে গবেষণা বা অন্যান্য কাজ এগিয়ে রেখে বৃষ্টি শেষে কাজ শুরুর পরামর্শ দিয়েছেন।

এছাড়া আবহাওয়াবিদদের মতামত নিয়ে বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেনে বলে জানান আব্দুস সালাম।

প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্প পরিচালক নিয়োগের পর প্রশিক্ষণ দিতে হবে। এক পিডিকে একটার বেশি প্রকল্প দেওয়া যাবে না।

এছাড়া ঢাকার আশপাশে কৃষি জমি আবাসনের কাজে ব্যবহার হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যেখানে কৃষি জমি আছে সেখানে কৃষি কাজ যেনো ব্যাহত না হয়।

আরবি
একনেক সভায় ৮ হাজার ৩৩৩ কোটি টাকার মোট ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি...
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ২৪৭ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে ১৬টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 
গ্যাস উত্তোলনের দুই প্রকল্পসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১২ হাজার ৫৭৯ কোটি টাকার ১৩টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। 
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর