কারখানা খুললেও গণপরিবহন বন্ধ, ভোগান্তি

আপডেট : ০১ আগস্ট ২০২১, ১০:০৫ এএম

কঠোর বিধিনিষেধে বন্ধ থাকার পর খুলতে যাচ্ছে গার্মেন্টসসহ রপ্তানি-মুখী শিল্প-কারখানা। কিন্তু গণপরিবহনের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ফলে বাধ্য হয়ে পায়ে হেঁটে অথবা ছোট যানে ভেঙে ভেঙে ফিরতে হচ্ছে শ্রমিকদের।

শনিবার (৩১ জুলাই) সকাল থেকেই রাজধানী অভিমুখে কর্মস্থলে ফেরা যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায় প্রবেশদ্বার-খ্যাত এলাকাগুলোতে।

একাত্তর প্রতিবেদকরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার প্রবণতা লক্ষ্য করা যায়নি। ফেরিতে সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি করে নদী পার হয়ে আসছেন এসব মানুষ। একই অবস্থা সড়ক পথে।

মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ভাড়ায় চালিত মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি ও ভ্যানগাড়িতে কর্মস্থলে ফেরা যাত্রীরা চলাচল করছেন। শ্রমিকদের অতিরিক্ত চাপে ইচ্ছেমত ভাড়া আদায় করা হচ্ছে। মহাসড়কের স্কয়ার মাস্টারবাড়ী, জৈনাবাজার, নয়নপুর, মাওনা চৌরাস্তা, গড়গড়িয়া মাস্টারবাড়ী, বাঘের বাজার, রাজেন্দ্রপুর, গাজীপুর চৌরাস্তা ও টঙ্গী এলাকার শ্রমিকরা দুর্ভোগ নিয়ে চলাচল করছে।

আরও পড়ুন: বিধিনিষেধের অষ্টম দিনে ঢাকায় গ্রেপ্তার ৩৮১

অপরদিকে রাস্তাঘাটে মানুষের ভিড় দেখা গেলেও হাইওয়ে পুলিশের চেকপোস্টগুলোতে পুলিশি পাহারা তেমন একটা চোখে পড়েনি।

মন্ত্রীপরিষদ বিভাগ জানিয়েছে, আগামী রোববার (১ আগস্ট) থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে। ব্যবসায়ীদের দাবির মুখে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে, চলমান বিধিনিষেধে শ্রমিকেরা দূর থেকে কীভাবে কর্মস্থলে ফিরবেন, তার কোন নির্দেশনা নেই। আর কারখানা খুলে দেয়ার খবর পেয়ে মানুষ যে যেভাবে পারছে, গ্রাম থেকে ফিরে আসছে।

অবশ্য ঈদের ছুটিতে যারা গ্রামে গেছেন, তারা যদি ১ আগস্ট চাকরিতে যোগদান করতে না পারেন, তাহলে তাদের চাকরি যাবে না বলে জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।

আরও পড়ুন: রোববার থেকে খুলছে শিল্প-কারখানা

তবে, অভিযোগ রয়েছে- কোনো কোনো প্রতিষ্ঠান থেকে ফোন করে শ্রমিকদের কাজে যোগদানের পাশাপাশি যথাসময়ে উপস্থিত না হলে চাকরি থাকবেনা বলেও হুমকি দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছিল। তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জুলাই) গার্মেন্টসসহ রপ্তানি-মুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার সিদ্ধান্ত নেয় মন্ত্রীপরিষদ বিভাগ।


একাত্তর/আরএ

নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিদেশগামী বাংলাদেশিরা ট্রানজিট নিয়ে সৌদি আরবে ওমরাহ করতে পারবেন বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ। তিনি জানান, তারা অনঅ্যারাইভেল ভিসা নিয়ে ওমরাহ করতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর