চীনে ডেল্টা ধরন নিয়ে বাড়ছে শঙ্কা, নতুন আক্রান্ত ৫৫

আপডেট : ৩১ জুলাই ২০২১, ০২:২৫ পিএম

চীনেকরোনাভাইরাসের ডেল্টা ধরনের কারণে বাড়ছে সংক্রমণ। শনিবার দেশটিতে নতুন করে ৫৫জন করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার শনাক্তের সংখ্যা ছিল ৬৪। 

চীনেরস্বাস্থ্য বিভাগের বরাতে শনিবার (৩১ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, নতুন শনাক্তের মধ্যে ৩০ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন। বাকি ২৫ জন বিদেশ ভ্রমণের সময় আক্রান্ত হয়েছেন। একদিন আগে স্থানীয়ভাবে আক্রান্তের সংখ্যা ছিল ২১। তবে নতুন করে কারো মৃত্যু হয়নি। 


চীনের  স্বাস্থ্য বিভাগ বলছে, স্থানীয়ভাবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন জিয়াংসু প্রদেশের। এই প্রদেশের রাজধানী নানজিংয়ে করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ডেলটা ধরন ছড়িয়ে পড়ার পর নানজিং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (২৯ জুলাই) পর্যন্ত দেশটিতে সব মিলিয়ে ২০০ জনের মতো ডেল্টা ধরনে আক্রান্ত হয়েছে। এই সংখ্যা করোনার বিরুদ্ধে চীনের জিরো টলারেন্স নীতিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে।

আরও পড়ুন: বিধিনিষেধ বাড়বে কিনা সিদ্ধান্ত চলতি সপ্তাহে

এর আগে ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে এখন পর্যন্ত ৯২ হাজার ৯৩০ করোনা রোগী শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছন ৮৭ হজার ৩২৩ জন নাগরিক। আর করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৬ জনের।


একাত্তর/আরবিএস  

ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
ইরানের তৈরি সাধারণ ও মান্ধাতাধাঁচের তাপ-সন্ধানী ড্রোনগুলো হঠাৎ করেই কীভাবে এতটা নিখুঁত ও প্রাণঘাতী হয়ে উঠল,তা নিয়ে দীর্ঘদিন ধরে চলা রহস্যের মোড়ক অবশেষে খুলল মার্কিন গোয়েন্দা রিপোর্টে!
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর