কলাপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৬:৫৬ পিএম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দেশের সর্ববৃহৎ মৎস্য বন্দর মহিপুরে শতাধিক পাকা, আধা পাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

বুধবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পটুয়াখালী জেলা প্রশাসনের নিদর্শনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন।  

অভিযানে মহিপুরের শেখ রাসেল সেতুর নিচের এবং মৎস্য বন্দরের চারটি পাকা দ্বিতল ভবনসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় মহিপুরের ব্যবসায়ীরা প্রতিবাদ করলেও তারা এসব স্থাপনার কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ জানান, অস্থায়ীভাবে হাট বাজারে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য শর্ত সাপেক্ষে ব্যবসায়ীদের চান্দিনা ভিটার এক বছর মেয়াদে ডিসিআর প্রদান করা হয়। কিন্তু সরকারি জমিতে স্থায়ীভাবে ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে শর্ত ভঙ্গ করা এবং রাস্তাঘাট দখল করে অনেক স্থাপনা নির্মাণ করে জনদুর্ভোগ সৃস্টি করায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, যাদের পাকা ভবন এখনও উচ্ছেদ করা হয়নি, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে এসব অপসারণের নির্দেশনা দেয়া হয়েছে।

আরবিএস
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূল থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ছয়জন।
পটুয়াখালীর টাউন জৈনকাঠী এলাকার চাঞ্চল্যকর তুহিন হত্যা মামলার প্রধান আসামি মো. আলামিন ওরফে কসাই আলামিনকে গ্রেপ্তার করা হয়েছে। 
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. মো. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনার দায়িত্ব রাজনীতিবিদদের নিতে হবে। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর