কোপার ফাইনালই হবে মেসির শেষ ম্যাচ!

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:৪৪ এএম

কোপার ফাইনালের পরই কি অবসর নিবেন মেসি? গুঞ্জনের মাঝেই, ফাইনালের আগে ফ্লোরিডায় প্রথম বারের মত অনুশীলন করলো আর্জেন্টিনা। তবে বিগ ম্যাচের আগে বিশ্বচ্যাম্পিয়নদের মাথায় দুই চিন্তা। কলম্বিয়ার ফাউল করে খেলার প্রবণতা, আর টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার জয়ের অভ্যাস। তবে এসবকে পরোয়া করে না স্কালোনি বাহিনী। কোপার সর্বোচ্চ ১৬ নম্বর ট্রফি জিততে অটল মেসি-ডি মারিয়ারা।

Will Copa America final be Lionel Messi's last game for Argentina? আর্জেন্টাইন সাংবাদিক হোসে আরমান্দোর দাবি, কোপার ফাইনালের পরই বুট জোড়া তুলে রাখবেন লিওনেল মেসি। ইনজুরি, বয়সের ভারে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারবেন না ৩৭ এর মেসি! ফাইনালের আগে অবসরের ঘোষণা দিলে বিরূপ প্রভাব পড়তে পারে। কলম্বিয়াকে ফাইনালে হারিয়ে তারপরই আকস্মিক অবসরের ঘোষণা দিয়ে কাঁপিয়ে দিবেন বিশ্ব!

মেসির জন্য জীবন দেবার জন্য প্রস্তুত ভক্তরা স্বস্তি খুঁজতে পারেন অন্য জায়গায়। মেসির যে ব্রান্ড ভ্যালু। তাতে যদি ২০২৬ বিশ্বকাপে মেসি না খেলে। সেক্ষেত্রে পুরো আসর ব্যাবসায়িক ক্ষতির মুখে পড়তে পারে। তাই ২০২৬ বিশ্বকাপের তিন আয়োজক যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মেসিকে রাখতে হয়তো এরই মধ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে। কাজটা সহজ হচ্ছে যেহেতু মেসি খেলেন যুক্তরাষ্ট্রের লিগে। আর এই মুহূর্তে আছেন ফ্লোরিডায়!

এবার ফাইনাল ম্যাচে ফেরা যাক। কোপার ফাইনালে মাঠে নামার আগে প্রথম বারের মত মিয়ামির রেড বুল ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অনুশীলনের এই ছবি গুলোই বলে দেয়। কতটা স্বতঃস্ফূর্ত আলবিসেলেস্তেরা। ১৫ জুলাই ফাইনালের আগে এখনো হাতে পাচ্ছে প্রায় তিন দিন। ফুট রেস্ট, ফুল ফিট হয়েই এর মাঝে মাঠে নামার অপেক্ষায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

তবে এই ম্যাচের আগে দুটি বিষয় ভাবাচ্ছে আর্জেন্টিনাকে। নাম্বার ওয়ান, কলাম্বিয়ার ফাউল করে খেলার প্রবণতা। পুরো আসরে ৮০ টা ফাউল করে ফুটবলের সৌন্দর্য নষ্ট করছে হামেজ রদ্রিগেজরা। মাঠে ফুটবল নয়, যেন শারীরিক ক্ষমতার প্রদর্শন।

নাম্বার টু, টানা ২৮ মার্চ অপরাজিত থাকা কলম্বিয়া আছে দারুণ ছন্দে। ২৮ ম্যাচ তো আর মুখের কথা নয়! তবে আর্জেন্টিনার ফ্যানরা স্বস্তি খুঁজতে পারেন এই তথ্যে। ২৮ ম্যাচ আগে কলম্বিয়া যেই দলের বিপক্ষে হেরেছিলো। সেটা ছিলো এই আর্জেন্টিনার বিপক্ষেই।

উরুগুয়ে কোপায় রেকর্ড ১৫ শিরোপা টপকে আর্জেন্টিনার সামনে ১৬ নম্বর শিরোপা জয়ের হাতছানি। ডি মারিয়া- নিকোলাস ওটামেন্ডিকে শিরোপা দিয়ে বিদায় জানানোর ম্যাচ! কে জানে ভারতের মত ক্রিকেট বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা দলে আরও দুই একজন তারকা হয়তো নিয়ে ফেলতে পারেন অবসর। সেসব হিসেবে পরে হবে। সবার আগে তো জিততে হবে ফাইনাল ম্যাচ!

আরবিএস
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
আমেরিকার পেশাদারি ফুটবলের আসর মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষস্থানের লড়াইয়ে যেন বড়সড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। শনিবার রাতে ন্যাশভিলের ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে চূর্ণ হয়েছে বর্তমান...
উত্তর লন্ডনের সুদীর্ঘ পাঁচ বছরের সম্পর্ক চুকিয়ে স্প্যানিশ পরাশক্তি আতলেতিকো মাদ্রিদে পাড়ি জমালেন টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক তথা বিশ্বজয়ী আর্জেন্টাইন তারকা সেন্ট্রাল ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ২০৩১...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর