মেট্রো ভাড়ায় ভ্যাট বসলেও আদায় নিয়ে অনিশ্চয়তা

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০২:১১ পিএম

মেট্রোরেলের টিকেটে ভ্যাট বসবে কিনা সেই বিষয়টি এখনও ঝুলে আছে। যদিও ভ্যাট যুক্ত করেই পাস হয়েছে এবারের বাজেট। তবে ভ্যাট যুক্ত না করার দেনদরবার চালিয়ে যাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু কথা হলো মেট্রোরেলে ভ্যাট যুক্ত হলে, এই খাতে কতো টাকা পাবে সরকার। যাত্রীসেবা ও আধুনিক এই পরিবহণ ব্যবস্থার আর্থিক মূল্যের তুলনায় সেটি কতোটা?

দেশে আধুনিক গণপরিবহন ব্যবস্থার প্রথম উদাহরণ ঢাকা মাস র‍্যাপিড ট্রানজিট বা মেট্রোরেল। শুরুতে ভাড়া নিয়ে সমালোচনা হলেও মেট্রোরেল চালুর পর সেটি মেনে নেন যাত্রীরা। যানজটের এই নগরীতে ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে মেট্রোরেল। 

কিন্তু মেট্রোর টিকেটে ভ্যাট যুক্ত করার সিদ্ধান্তে শুধু যাত্রীরা নয় খোদ মেট্রো কর্তৃপক্ষ এমনকি সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রীও ক্ষোভ প্রকাশ করেন। তারপরও মেট্রো টিকেটে ভ্যাট যুক্ত রেখেই পাশ হয়েছে বাজেট। বিষয়টি নিয়ে এখনও আলোচনা চলছে। 

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রতিনিধি দিয়ে, এখানে কারিগরি সদস্য আছেন এবং যারা ব্যবস্থাপনা দেখবেন সেরকম সদস্যও আছেন। তাদের দিয়ে একটা কমিটি করা হয়েছে এবং এক মাস সময় দেয়া হয়েছে।     

বিশ্বের বিভিন্ন দেশে মেট্রোরেলে কোনো ভ্যাট নেয়া হয় না। উল্টো ভর্তুকি দেয় সরকার। বিদ্যুৎ চালিত এই বাহন চলার খরচটাও নির্দিষ্ট। কিন্তু কর্তৃপক্ষ বলছে উদ্বোধনের পর থেকে চারবার বিদ্যুৎ বিল বাড়ায় মেট্রো চলাচলের খরচও বেড়েছে।

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমরা সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটটা বা যেসব দেশে মেট্রোরেল আছে সেসব দেশের চিত্রটা আমরা তুলে ধরছি। আর আমাদের কিছু কারিগরি সমস্যা আছে। এই সমস্যাগুলো আমরা তুলে ধরেছি।   

মেট্রো চালুর সুবিধা হিসেবে যানজটে যাত্রীদের সময় কতোটা বাঁচলো,পরিবেশের বিপর্যয় কতোটা কমলো আর জীবাশ্ম জ্বালানির ওপর চাপ কতোটা কমলো তা নিয়ে কোনো গবেষণা নেই। তবে বিশেষজ্ঞরা বলছেন যে পরিবর্তনটা এসেছে তার আর্থিক মূল্য মেট্রোরেলের নির্মাণ খরচের চাইতেও বেশি।

গণ পরিবহন বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন, আমি মনে করি ভাড়া কমানো যেতে পারে। এরপর ভ্যাটতা যুক্ত করতে পারি, তাহলে মোট ভারা পরিবর্তন হবে না, যাত্রীদের ওপর চাপ পড়বে না। মেট্রোরেল কর্তৃপক্ষ কিছুটা চাপে পড়বে, আয় যেহেতু কমে যাবে। সরকার যদি ভর্তুকি দিয়ে দেয় আয় বায়ের ফারাক কমে যাবে। 

মেট্রোর ভাড়ায় ভ্যাট যুক্ত হলে যাত্রীদের ওপর যেমন চাপ বাড়বে তেমনি জনপ্রিয়তা হারাবে মেট্রোরেল। 

আরবিএস
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে ভ্যাট অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ভোক্তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় এবং বাজার স্থিতিশীল রাখতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর সামগ্রিক ভ্যাট কমিয়েছে সরকার।
জনস্বার্থে জানুয়ারি ২০২৬ কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর