কোটা পদ্ধতি সংস্কারের জন্য আলাদা কমিশন গঠনের তাগিদ

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১০:০৩ পিএম

পিছিয়ে পড়া সকল গোষ্ঠী যাতে সমান সুযোগ পায় তার জন্য কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। আর এজন্য আলাদা কমিশন গঠনের তাগিদ দিয়েছেন তারা।

রাজধানীর বনানীতে দেশের গণমাধ্যমের সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ডের গোলটেবিল আলোচনায় এমন মন্তব্য করেন তারা।

কোটা ও পেনশন বির্তক শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, যেহেতু বিষয়টি আদালতে আছে তাই এখনি এ নিয়ে আলোচনা করা ঠিক হচ্ছে না। এছাড়া এই আন্দোলনে অন্য কোনো পক্ষ ফায়দা নিচ্ছে কি না সেদিকেও ছাত্রদের নজর দেয়ার পরামর্শ দেন তারা।

একই সাথে, এই সঙ্কট সমাধানে ছাত্রদের সাথে আলোচনায় বসতে প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান বিশিষ্টজনরা।

বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন বলেন, আমরা ছাত্রদের ভেবে দেখতে বলি তারা আন্দোলনটা কেন করছে। এখানে অন্যরা কোনো ফায়দা নিচ্ছে কি না ভেবে দেখতে বলি ছাত্রদের। তোমরা কমিশন চাও। এই কমিশন গঠন করা হয় কি না দেখো।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ ছাত্রদের সাথে কথা বলেন। তবেই সমাধান হবে বলে আমি মনে করি।

সাবেক শিক্ষা সচিব এন আই খান বলেন, তারা আন্দোলন করছে। কোর্টের উপর চাপ তৈরি করার চেষ্টা করছে। এই আন্দোলনের পিছনে অন্য কোনো শক্তি আছে।

অনুষ্ঠানের সঞ্চালক এডিটরস গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, কোটা প্রথা যেটা আছে মেধাবীদের সাথে বন্টন করা হয়েছে। কোটা বাতিল করা সঠিক হয়নি। বেশির ভাগই মানুষই সংস্কার চায়। কিন্তু এদের মধ্যে অন্য ধারা ঢুকে পরছে সেটা দুঃখজনক। সংস্কার করার জন্য আলাদা কমিটি গঠন করা যেতে পারে। আদালতের বিষয় সংসদে আইন করার সুযোগ নেই। সকল গোষ্ঠী যাতে সমান সুযোগ পায় তার জন্য সংস্কার করতে হবে।

সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ নিয়ে শিক্ষকদের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠিত না হওয়ায় অবিশ্বাসের জায়গা তৈরি হয়েছে। তবে শিক্ষকদের বুঝতে হবে প্রত্যয় স্কিম সকলকে এক করাই লক্ষ্য। সকলের প্রতি আস্থা থাকা দরকার। আলোচনা করে সরকারের প্রতি অনুরোধ করার আহ্বান জানাই।

বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক মাহফুজা খানম বলেন, মেধাকে মূল্যায়ন করতে হবে। কোটা সংস্কার চায় তারা। এটা পরিবর্তন করা কঠিন কিছু বিষয় নয়। কোর্ট বলে দিয়েছে, সরকার চাইলে এটা পরিবতন করতে হবে।

ডাকসুর প্রথম নারী এই ভিপি বলেন, শিক্ষকরা যেভাবে রাজনীতির সাথে জরিয়ে গেছে তা দুঃখজনক।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, কোটা আন্দোলনকারীদের নিজেদের মধ্যে মিল নাই। এরা বুঝতে পারছে না ওদের আন্দোলন ছিনতাই হয়ে গেছে। বিভিন্ন দল নিজেদের বক্তব্য দেয়া শুরু করছে। যতটুকু সম্ভব সংস্কার করা উচিত।

জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, মেয়েরা কোনো কোটা পাচ্ছে না। এটা কমে যাওয়াটা ভালো লক্ষণ নয়। শিক্ষকরা এই আন্দোলন করছে তাদের সন্তানরা যাতে এই সুবিধা যাতে পায় তারজন্য?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. ওয়াহিদুজ্জামান বলেন, সমাধানের চেষ্টা করা দরকার। কারণ, এই আন্দোলনের জন্য সাধারন মানুষের ভোগান্তি হচ্ছে। অবিলম্বে সব বিষয় বিবেচনার রেখে সংস্কার করতে হবে।

তিনি বলেন, শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে দেশের যত উন্নয়ন হোক না কেনো দেশের ক্ষতি হবে সবচেয়ে বেশি। প্রত্যয় স্কিম করা হয়েছে তা শুভংকরের ফাঁকি।

 

কেএসএইচ
২০২৪ সালের জুলাই-আগস্ট। বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থান ছড়িয়ে পড়ে রাজধানী থেকে জেলা শহর, মহল্লা থেকে বাড়ির ছাদ পর্যন্ত। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় রাষ্ট্রীয়...
কোটা সংস্কার আন্দোলনের সময় নিহতদের স্মরণে বৃহস্পতিবার সারা দেশে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বলেছেন, তিনি ও সালমান এফ রহমান কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলেন। 
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় মৃত্যু, সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ক্ষয়ক্ষতির ঘটনা তদন্তে হাই কোর্ট বিভাগের তিন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর