সাজেকে গুলি, ইউপিডিএফ কর্মী আহত

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৮:১৫ পিএম

রাঙ্গামাটিতে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীত) এক কর্মী আহত হয়েছেন। সূত্র জানিয়েছে, তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। হামলার ঘটনায় জেএসএসকে (সন্তু লারমা) দায়ি করেছে ইউপিডিএফ।

শনিবার বিকেল তিনটার দিকে জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ব্রিজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম মন্টু চাকমা (৫৫)। তিনি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া রুখচন্দ্র কার্বারী পাড়ার বাসিন্দা। 

ইউপিডিএফের (প্রসিত) প্রচার ও প্রকাশনা বিভাগের সদস্য নিরণ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএসএস সন্তু গ্রুপের অভিযান ও বিফোর্স চাকমার নেতৃত্বে সাত জনের একদল সশস্ত্র সন্ত্রাসী মন্টুর ওপর হামলা চালায়। এতে তিনি পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

বিবৃতিতে দাবি করা হয়, ইউপিডিএফের নেতৃত্বে চলমান সিএইচটি রেগুলেশন রক্ষার আন্দোলন নস্যাৎ করতে সন্তু গ্রুপ এই হামলা চালিয়েছে। এর মাধ্যমে তারা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা দ্রুত ও হামলাকারী গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। 

এদিকে মন্টু চাকমাকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে সাজেকের উজোবাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউপিডিএফ। 

তবে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন জেএসএস (সন্তু) গ্রুপের সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা। 

তার দাবি, এটি ইউপিডিএফের মনগড়া বক্তব্য। মন্টু চাকমা তাদের  আন্তঃ কোন্দলের শিকার। 

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। 

একাত্তর/এসি
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার বন্যা পরিস্থিতির কোথাও কোথাও কিছুটা উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।...
তীব্র খরা আর অনাবৃষ্টিতে দ্রুত শুকিয়ে যাচ্ছে কাপ্তাই হ্রদের পানি। ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র ‘কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে’ চরম বিপর্যয় দেখা দিয়েছে।...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর