আসামি ধরতে জীবন বাজী, অতলে ডুবলেন পুলিশ

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৪:৩৪ পিএম

সিরাজগঞ্জে একটি হত্যা মামলার প্রধান আসামিকে ধরতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ১০টার দিকে জেলার রায়হগঞ্জ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের স্বরসতী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম রেজাউল ইসলাম শাহ (৪৫)। তিনি রায়গঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। রেজাউল নওগাঁ জেলার সাপাহার গ্রামের তোজাম্মেল হক শাহের ছেলে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কর্মকতা হারুন অর রশিদ জানান, রায়গঞ্জের এরানদহ গ্রামের আলোচিত চাচার লাঠির আঘাতে ভাতিজা খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি নাজমুল হাসানকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। স্বীকারোক্তি অনুযায়ী অভিযানের সময় তিনি নদীতে ঝাঁপ দেন। এসময় তাকে ধরতে এসআই রেজাউলও নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু আসামি সাঁতরে নদী পাড় হয়ে পালিয়ে গেলেও তলিয়ে যান রেজাউল। পরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘণ্টার চেষ্টা তাকে উদ্ধার করে। পরে সিরাজগঞ্জ শহীদ এমএ মুনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল হাসপাতালের মেডিক্যাল অফিসার গোলাম আম্বিয়ার বরাত দিয়ে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে। পালিয়ে যাওয়া আসামিকে ধরতে অভিযান চলছে।

একাত্তর/এসি
সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে...
সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছাত্র অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। 
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর