প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:১৫ পিএম

সিরাজগঞ্জে খেজুরের রস বিক্রেতা জাহাঙ্গীর শেখ হত্যা মামলায় এক দম্পতির সঙ্গে তাদের মেয়েসহ পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজার আসামিরা হলেন—সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তেবাড়িয়া গ্রামের সুজাত আলী ওরফে টুক্কা, তার স্ত্রী সেলিনা খাতুন ও তাদের মেয়ে ফাতেমা খাতুন; সলঙ্গা থানার দেওভোগ গ্রামের বাসিন্দা হায়দার আলী এবং একই গ্রামের সেলিমের স্ত্রী হোসনে আরা খাতুন।

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামচুজ্জোহা শাহানশাহ জানান, এই মামলায় মোট ১০ জন আসামি ছিলেন। এর মধ্যে অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি পাঁচ আসামি—জসের আলী, আল-আমিন, আশরাফ আলী, রফিকুল ইসলাম ও সবুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছে আদালত। 

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার হাসনা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর শেখ পেশায় একজন খেজুরের রস বিক্রেতা ছিলেন। তিনি বিভিন্ন এলাকা থেকে খেজুরের রস সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন। রস ব্যবসার সুবাদেই রায়গঞ্জ উপজেলায় যাওয়ার পর আসামি সুজাত আলী ওরফে টুক্কার সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে জাহাঙ্গীর টুক্কার বাড়িতেই বসবাস শুরু করেন।

সেখানে থাকাকালীন সুজাত আলীর মেয়ে ফাতেমা খাতুনের সঙ্গে জাহাঙ্গীরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে ২০০৭ সালের তিন এপ্রিল জাহাঙ্গীরের স্ত্রীর কাছে খবর আসে যে, তার স্বামীকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।

হত্যার পর নিহতের স্ত্রী মায়া খাতুন বাদি হয়ে সুজাত আলী ওরফে টুক্কার নাম উল্লেখসহ সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলাটির তদন্তভার সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়। তদন্ত শেষে ২০০৮ সালের পাঁচ মে ১০ জনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ডিবি পুলিশের তদন্ত কর্মকর্তা। দীর্ঘ ১৮ বছর ধরে সাক্ষ্য-প্রমাণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করলো।

একাত্তর/এসি
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর