আন্দোলনকারীদের হামলার শিকার ঢাবি শিক্ষক

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের হামলার শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. আবদুল মুহিত।  মঙ্গলবার বিকালের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এই ঘটন ঘটে। এ সময় শহীদ মিনার চত্বরে অবস্থান করছিলো কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সহকারী প্রক্টর ডক্টর আবদুল মুহিত সেই এলাকায় গেলে তার ওপর চড়াও হয় আন্দোলনকারীরা। পরিস্থিতি অস্থিতিশীল দেখে তিনি দৌড় দিলে, তাকে তাড়া করে লাঠি-সোটা দিয়ে আঘাত করতে থাকে বেশ ক’জন। এক পর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হন। উঠে দৌড় দিলে তাঁকে আবারও ধাওয়া দিয়ে হামলা করা হয়।

এ সময় সহকারী প্রক্টরকে রক্ষা করতে গিয়ে হাতে কিছুটা আঘাতপ্রাপ্ত হন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য মোতাহার হোসেন। পরে প্রক্টরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান আরেক সহকারী প্রক্টর মাইনুদ্দিন মোল্লা। সাংবাদিক মোতাহারকে নেয়া হয় ঢাবি মেডিক্যাল সেন্টারে।

ক্যাম্পাস থেকে বহিরাগত বের হবার অনুরোধ নিয়ে মহীদ মিনার এলাকায় গিয়েছিলেন সহকারী প্রক্টররা। বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করলে, শিক্ষার্থীরা প্রশ্ন করেন- গতকাল কই ছিলেন, যখন আমাদের বোনদের ওপর হামলা করা হয়েছে?

এরপর ক্ষিপ্ত হয়ে ওঠেন আন্দোলনকারীরা এবং তাদের মধ্য থেকে কয়েকজন আবদুল মুহিতের ওপর লাঠি ও কাঠের টুকরো নিয়ে হামলা চালায়। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ক’জন শুরু থেকেই শিক্ষকদের ওপর আক্রমণ না করার আহবান জানান। হামলা চালাতে উদ্যত অনেক শিক্ষার্থীকে বাধাও দেন তারা।

 

এআর
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর