চট্টগ্রামে ছাত্রদল নেতাসহ নিহত তিন

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:২৫ পিএম

কোটা আন্দোলনের সময় সংঘর্ষে জড়িয়ে চট্টগ্রামে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে তিন। এদের মধ্যে একজন বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদলের নেতা। 

মঙ্গলবার নগরীর মুরাদপুর ও ষোলশহর এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংঘর্ষে জড়ায় কোটা আন্দোলনকারীরা। সেখানে দফায় দফায় ধাওয়া পাল্টা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এরপর বিকেলে আহত কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই তিনজন মৃত ঘোষণা কা হয় বলে নিশ্চিত করেছেন সিএমপির কমিশনার সাইফুল ইসলাম। 

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ওয়াসিম আক্তার (২২) ও মো. ফারুক। আরেকজনের পরিচয় এখনো মেলেনি।

ওয়াসিম আক্তার চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। আর পথচারী ফারুক ছিলেন পেশায় শ্রমিক।  

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত নেতা ইদ্রিস আলী বলেছেন, ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ছিলেন। 

এদিন সংঘর্ষে আগে আন্দোলকারীদের সঙ্গে একটি ফ্লাইওভারের নিচে দাঁড়ানো আকরামের ছবি ফেসবুকে আপলোড করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ওয়াসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 

এদিকে নিহত পথচারী ফারুকের বয়স আনুমানিক ৩২ বছর বলে জানা গেছে। তিনি রট আয়রনের মিস্ত্রি ছিলেন বলে জানিয়েছে পুলিশ। 

নিহত ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কক্সবাজারের পেকুয়াতে। 

চট্টগ্রামে সংঘর্ষে আহত অন্তত ৪০ জনকে চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। 

কোটা আন্দোলন নিয়ে সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজের সামনে এক যুবক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

এদিকে রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন।

আরবি
চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর