আর্জেন্টিনার সামনে ‘ডু অর ডাই’ মিশন

আপডেট : ২৯ জুলাই ২০২৪, ১০:২৬ এএম

‘ডু অর ডাই’ মিশনের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকে এবার ওতামেন্দিদের প্রতিপক্ষ ইউক্রেন। পয়েন্ট তালিকার শীর্ষে থাকলেও কোয়ার্টার ফাইনালে যেতে এই ম্যাচ জিততেই হবে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যদের।

বুদাপেস্টে খেলা শুরু মঙ্গলবার রাত ৯টায়।

অ্যাথেন্স ২০০৪, বেইজিং ২০০৮ ব্যাক টু ব্যাক অলিম্পিকের পদক জেতে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা সেইসব ছয় দেশের একটি যারা কিনা অলিম্পিকে জিতেছে একাধিক গোল্ড। আর এবারের দলটাতো গড়া হয়েছে বিশ্বকাপজয়ীদের নিয়ে, তবে সেই দলটাই দাঁড়িয়ে এখন বাঁচা মরার সন্ধিক্ষণে। 

ফুটবলে আর্জেন্টিনার অলিম্পিকস জার্নিটা শুরু হয়েছে বিতর্কিত এক ম্যাচ দিয়ে। মরক্কোর ভক্ত সমর্থকদের বোতল ছোড়া, আতশবাজি নিক্ষেপ, এরপর বিতর্কিত ভিএআরে গোল বাতিল, নানা ঘটনায় সেই ম্যাচটা শেষ হয়েছিলো আর্জেন্টিনার ২-১ গোলের হার দিয়ে। ম্যাচ শেষে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়ে অভিযোগ দাখিল করে হ্যাভিয়ের মাশ্চেরানো তবে সেটা খারিজ করে দেয় ফিফা। 

হার থেকে ঘুরে দাঁড়িয়ে ইরাককে ৪-১ গোলে হারিয়ে আসা বাঁচিয়ে রেখেছে আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিকসে পরের রাউন্ডে যাওয়ার মিশনে এবারে সাবেক গোল্ড জয়ীদের প্রতিপক্ষ ইউক্রেন। মঙ্গলবার বুদাপেস্টের গ্রুপামা স্টেডিয়ামে লড়বে দুই দল।

হেরে আসর শুরু করলেও বি গ্রুপের পয়েন্ট তালিকায় এক নম্বরেই আছে আর্জেন্টিনা। তবে মজার ব্যাপার হলো এই গ্রুপের সবাই জিতেছে একটি করে ম্যাচ। অর্থাৎ গ্রুপ পর্বের শেষ ম্যাচটা সবার জন্যই গুরুত্বপূর্ণ, যারা জিতবে তারাই জায়গা করে নিতে পারে কোয়ার্টার ফাইনাল।

জাতীয় কিংবা বয়সভিত্তিক, যে কোন টুর্নামেনেন্ট এই প্রথমবার ইউক্রেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নামের ভারে এগিয়ে আলবিসেলেস্তেরা। তবে যে মরক্কোর বিপক্ষে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল হেরেছে তাদেরকেই হারিয়ে অলিম্পিকের প্রথম অ্যাপিয়ারেন্স স্মরণীয় করে রেখেছে ইউক্রেন।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ফ্রন্টলাইনে আলমান্তা, সিমিওনে আর হুলিয়ান আলভারেজ। মিডিফিল্ডে মেদিনা, হেজে, আর ফার্নানদেজ। দলের একই সাথে ডিফেন্সের নেতৃত্বে যথারীতি থাকছেন নিকোলাস ওতামেন্দি।

একাত্তর/আরএ
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর