বান্দরবানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন দুই উপজেলা

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:১৯ পিএম

টানা বৃষ্টিতে পাহাড় ধসে বান্দরবানের সঙ্গে থানচির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এদিকে বন্যায় প্লাবিত হওয়ায় আলীকদম উপজেলার সঙ্গেও জেলা সদরের সঙ্গেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক যোগাযোগ। 

এছাড়া বৃষ্টির পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে নাইক্ষ্যংছড়িতে দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন।

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । বিশেষ করে উপকূলীয় এলাকায় অতি ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। 

থানচির উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন জানান, বৃহস্পতিবার সকালে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি পর্যটনকেন্দ্রের কাছে জীবননগর এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এতে বান্দরবানের সঙ্গে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

পাহাড়ি ঢলে মাতামুহুরি নদীর পানি বাড়ায় আলীকদম-লামা-ফাঁসিয়াখালী সড়ক তলিয়ে গেছে। এতে জেলা শহরের সঙ্গে আলীকদমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে টানা দুইদিনের ভারী বৃষ্টিপাতে খাগড়াছড়ি জেলা সদরের দুই-একটি জায়গায় পাহাড় ধসের ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তবে চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। চেঙ্গী নদীর পানি এখনও বাড়ছে। 

আরবি
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর