হবিগঞ্জে সংঘর্ষ, যুবক নিহত

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কর্মসূচিকে ঘিরে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শহরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম মোস্তাক আহমেদ। বিদ্যুৎ প্রজেক্টের শ্রমিক মোস্তাকের বাড়ি সিলেটের টুকের বাজারে। 

তার সহকর্মী সাংবাদিকদের জানিয়েছেন, জুতা কিনতে এসে সংঘর্ষের মধ্যে পড়ে তিনি নিহত হন। মোস্তাকের ডান বাহুতে জখম দেখা গেছে।

হবিগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মঈন উদ্দীন চৌধুরী বলেন, বিকেলে পাঁচটা ২৫ মিনিটের দিকে অজ্ঞাত আহত এক ব্যক্তি আনা হয়। ওয়ার্ডে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মোস্তাক গুলিতে নিহত হয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, তার ডান বাহুতে জখম ছিল। তবে ময়নাতদন্তের পর বলা যাবে ওই জখম কীভাবে হয়েছে।

এই মৃত্যুর ব্যাপারে তাৎক্ষণিক জানতে চাইলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

এর আগে জুমার নামাজের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হবিগঞ্জে শহরের বোর্ড মসজিদের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দেয় ছাত্রদলসহ অন্য দলের নেতাকর্মীরা। অপরদিকে পূর্ব টাউন হল এলাকায় অবস্থান নেন ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মিছিল নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে টাউন হল এলাকায় বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সেখানে থাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেন বিক্ষোভকারীরা। এছাড়া তারা স্থানীয় সংসদ সদস্য আবু জাহিরের বাসায় ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় পুড়িয়ে দেওয়া হয় ১৩টি মোটরসাইকেল। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। 

সংঘর্ষ শহরের তিনকোণা পুকুরপাড়, স্টাফ কোয়ার্টার, পুরাতন হাসপাতাল মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে, চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বর্তমানে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

একাত্তর/এসি
হবিগঞ্জ সদর থানায় আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার, দুপুর দুইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে...
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে পিকআপ ভ্যানের চালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। 
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর