আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহার হয়নি: বিপ্লব বড়ুয়া

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:২৬ পিএম

আওয়ামী লীগ তাদের কোনো কর্মসূচি প্রত্যাহার করেনি বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। কর্মসূচি প্রত্যাহার সংক্রান্ত যে সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি ভুয়া ও গুজব বলে জানিয়েছে দলটি।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে সোমবার বিকাল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে দলটি।

এর আগে সারাদেশে নতুন করে দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান ওবায়দুল কাদের।

তবে রাতে আওয়ামী লীগ সব কর্মসূচি প্রত্যাহার করেছে বলে একটি প্রেস রিলিজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ওই প্রেস রিলিজে বলা হয়, ‌‘আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ঢাকাবাসীর নিরাপত্তাজনিত কারণে ৪ আগস্টের বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের গৃহীত কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলো। নেতাকর্মীদের পরবর্তী নির্দেশনার অপেক্ষা করতে অনুরোধ করা হলো।’

এ বিষয়ে রোববার সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। সামাজিক মাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে, এই প্রেস রিলিজটি ভুয়া।

আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি।

আরবিএস
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর