অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানালো কানাডা

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০২:৪৬ পিএম

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে কানাডা।  

শনিবার ঢাকায় কানাডিয়ান মিশন এক বিবৃতিতে একথা জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এক দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেন, আমরা ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সূচনাকে অভিনন্দন জানাই। এটি শান্তি পুনরুদ্ধারের জন্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক শাসনের পথ প্রশস্ত করার প্রথম পদক্ষেপ। 

তিনি বলেন, বাংলাদেশে চলমান সংকট সমাধানে শান্তিপূর্ণ উপায়ে এগিয়ে যাওয়াকে কানাডা সমর্থন করে।

তিনি আরও বলেন, পরিবর্তনের এই সময়কালে কানাডা এমন একটি প্রক্রিয়া যা ধর্মীয় সংখ্যালঘু, যুব, মহিলা এবং অন্যান্য সংখ্যালঘুসহ সমাজের সকল ক্ষেত্রের ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণকে অন্তর্ভুক্ত করে তাকে সমর্থন দানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে জড়িত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।

বাংলাদেশে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক শাসন, মানবাধিকারের প্রতি সম্মান এবং আইনের শাসনের নীতিকে এগিয়ে নিতে সকল পক্ষকে একসঙ্গে কাজ করার আহবান জানান তিনি। 

মেলানি জোলি বলেন, কানাডা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে মত প্রকাশের স্বাধীনতার চর্চা সমর্থন করতে ইন্টারনেট এবং অন্যান্য যোগাযোগে পূর্ণ প্রবেশ বজায় রাখা এবং যে সব মৃত্যু ও সহিংসতা ঘটেছে তার জবাবদিহিতা ও নিরপেক্ষ তদন্তের আহবান জানাচ্ছে।

আরবিএস
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দেশ পরিচালনার পর পুনরায় নিজ কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন নোবেল শান্তি পুরস্কারজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরে...
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায় নেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
দীর্ঘ ১৮ মাসের দায়িত্ব পালন শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টায় দেওয়া এই ভাষণে তিনি গত দেড় বছরের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর