বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন হবে: প্রধান বিচারপতি

আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ০৮:১৯ পিএম

বিচার বিভাগে সব ক্ষেত্রে মেধার মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার আইন, বিচার ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নির্বাচিত কমিটি ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এ কথা জানান। 

বিচার বিভাগীয় কর্মকর্তাদের সম্পদের হিসাব বিবরণী দাখিলের বিষয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, আমরা তো আনইলেকটেড বডি। তাই সব ক্ষেত্রে আমি মনে করি, জনসাধারণের কাছে আমাদের জবাবদিহিতা আরও বেশি। 

হাইকোর্টের সব বেঞ্চ বসার বিষয়ে তিনি বলেন, আগামী রোববার থেকে হাইকোর্টের সব বেঞ্চের কার্যক্রম শুরু হবে।

বিচার বিভাগ নিয়ে এক কথায় আপনার স্বপ্ন কী-জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, উৎকর্ষতা, মেধার ভিত্তিতে পেশা পরিচালনা। কিছু ক্ষেত্রে তার বিচ্যুতি থাকলেও সেই সম্ভাবনা যে শেষ হয়ে গেছে তা নয়।

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিসংশন বা অপসারণ পদ্ধতি নিয়ে জানতে চাইলে প্রধান বিচারপতি বলেন, আমাদের কিছু টেকনিক্যাল ইস্যু রয়েছে। ষোড়শ সংশোধনী মামলাটা এখনো রিভিউ আকারে আপিল বিভাগে আটকে আছে। সেটার নিষ্পত্তি হলে সুরাহা হবে।

হাইকোর্টের সব বেঞ্চের প্রতিদিনের মামলার শুনানির পর তার ফলাফল তাৎক্ষণিক দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেবেন বলেও জানান প্রধান বিচারপতি।

এলআরএফ সভাপতি আশরাফ উল আলমের নেতৃত্বে সংগঠনের সহ-সভাপতি হাসান জাবেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশন, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক এস এম নূর মোহাম্মদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাবিুবল ইসলাম হাবিব, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাবেদ আখতার এবং কার্যনির্বাহী সদস্য শামীমা আক্তার, মুহাম্মদ ইয়াছিন ও সাকিল আহমাদ উপস্থিত ছিলেন।   

এসময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি সালেহ উদ্দিন, সাবেক সভাপতি আশুতোষ সরকার, সাবেক সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাবেক সহসভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সিনিয়র সদস্য বিকাশ নারায়ন দত্ত, সাজিদ হক, মিল্টন আনোয়ার, মহিউদ্দিন ফারুক ও আয়াতুল্লাহ আকতারসহ অন্যরা।

কেএসএইচ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর