বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের দখলে ধানমন্ডি ৩২

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১২:৫০ পিএম

ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।

সরেজমিন গিয়ে দেখা যায়, এই এলাকায় কেউ এলেই তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোথায় যাচ্ছেন, কেন এসেছেন, তা জানতে চাওয়া হচ্ছে। ৩২ নম্বর সড়কে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আওয়ামী লীগ ও দলটির সহযোগীরা ১৫ আগস্টে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করতে পারেন, এমন খবর পেয়েছেন বলে দাবি করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বলেছেন, কেউ এ ধরনের কোনো চেষ্টা করলে প্রতিহত করা হবে। আজ সবাইকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন তারা।

৩২ নম্বর সড়কের সামনে দিয়ে ঢুকতে না পেরে লেকের পাড় দিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হন আওয়ামী লীগের উপ কমিটির সদস্য জাবের হোসাইন লিখন। বঙ্গবন্ধু ভবনে প্রবেশের চেষ্টা করলে তিনি মারধরের শিকার হন। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়।

কালো ব্যাজ পরে ৩২ নম্বরে গিয়েও ধাওয়ার মুখে পড়েছেন কেউ কেউ। সন্দেহ হলে মোবাইলও পরীক্ষা করে দেখছে আন্দোলনকারীরা।

বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনীর সদস্যরাও ৩২ নম্বরের সামনে অবস্থান করছেন। বেশ কিছু পুলিশ, বিজিবি ও সেনা সদস্যকে মেট্রো শপিংমল মোড়ে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান। 

 

এআর
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রনেতা নাদিমুল হক এলেম হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা মো. হেদায়েতুল ইসলাম আমিনকে (৪৯) গ্রেপ্তার করেছে  পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে আনা মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের...
ওয়ার্কাস পার্টি’র সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখিয়েছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর