মিস ফায়ারে আহত সেই পুলিশ কর্মকর্তার মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৫:২০ পিএম

মিরপুর পুলিশ লাইনসের অস্ত্রাগারে মিস ফায়ারের ঘটনায় আহত দারুসসালাম থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলামিনের মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আলামিন লালমনিরহাট জেলার তিস্তা উপজেলার গোকুণ্ডা কাচারীপাড়া গ্রামের মৃত বক্তার আলীর ছেলে।  

এর আগে গত সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দারুসসালাম থানার কার্যক্রম চালু কারার জন্য মিরপুর-১৪ পিওএম পুলিশ লাইনসের অস্ত্রাগার থেকে আগ্নেয়াস্ত্র আনতে গিয়েছিলেন পুলিশ সদস্য মো. আলামিন (৩০) ও ইয়াসিন আলী (২৮)। সেখানে অস্ত্র পরীক্ষা করার সময় অসাবধানতার কারণে গুলিতে আহত হন তারা।

দারুসসালাম থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রন্জু মিয়া জানিয়েছিলেন, সেখানে ইয়াসিন আলী পিস্তলে ম্যাগজিন ঢুকিয়ে পরীক্ষা করছিলেন। আগে থেকে ওই পিস্তলের চেম্বারে একটি গুলি ছিলো, তিনি বুঝতে পারেননি। সেই গুলি বেড়িয়ে গিয়ে তার হাতের তালু ভেদ করে পাশে বসে থাকা আলামিনের বুকের একপাশে লেগে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেয়া হয়। 

ইয়াসীন আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হলেও বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলামিনের মৃত্যু হয়। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর