কুরস্ক অঞ্চলে রাশিয়ার সেতু উড়িয়ে দিলো ইউক্রেন

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম

রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলের গ্লুসকোভো গ্রামের কাছে সেম নদীর ওপরের সেতু ভেঙ্গে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী।

রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহের জন্য সেতুটি ব্যবহার করতো ক্রেমলিন। সেতুটি ধ্বংসের কারণে সেনাদের সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

তবে, সেতুটি ধ্বংসের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়ান কর্তৃপক্ষ। 

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনরা তাদের অবস্থান আরও শক্ত করেছে। কুরস্ক অঞ্চলে তাদের একটি সামরিক কার্যালয়ও খোলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

রাশিয়ার ভূখন্ডের অভ্যন্তরে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে যে অভিযান চালাচ্ছে, তা দ্বিতীয় সপ্তাহে গড়ালো। অভিযান শুরুর পর অঞ্চলটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় রুশ কর্তৃপক্ষ।

বিগত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর ঘোষণা দেন পুতিন। এরপর এ পর্যন্ত টানা ৯০৪ দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ বেড়েছে বহুগুণ।

 

একাত্তর/জো
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর