গণমাধ্যম কমিশন গঠনের পরিকল্পনা আছে: উপদেষ্টা নাহিদ

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০১:০৬ পিএম

অন্তর্বর্তী সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, গণমাধ্যম দলীয়করণ করা যাবে না। 

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এ কথা বলেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে প্রথমদিন অফিস করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতা। 

তিনি বলেন, 'আমরা স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা প্রাথমিকভাবে ভেবেছি। এর রূপরেখা কী হবে, সেটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে ঠিক করবো। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে তাদের বক্তব্যের প্রেক্ষিতে এই উদ্যোগগুলো নিতে চাচ্ছি।

কমিশন গঠন করে মুক্ত গণমাধ্যম নিশ্চিত করা হবে বলেও জানান নাহিদ। বলেন, গণমাধ্যমকর্মী আইনসহ সংশ্লিষ্ট আইনে সমস্যা থাকলে তা খতিয়ে দেখে সংস্কার করা হবে।

'প্রতিষ্ঠানগুলো আধুনিকীকরণ করা হবে। গণমাধ্যম দলীয়করণ করা যাবে না। দলনিরপেক্ষ ভাবে কাজ করতে হবে,' যোগ করেন উপদেষ্টা নাহিদ। বলেন, সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না। মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক। 

তথ্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে 'গণহত্যা'র প্রকৃত চিত্র প্রকাশ করে গণমাধ্যমকে তদন্তে সহায়তা করার আহ্বান জানান। 

এদিকে সেন্সর বোর্ড পুুর্নগঠন করা হবে বলেও জানান তিনি। বলেন, সেন্সর বোর্ড তুলে দেয়ার যে দাবি, তাও আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। 

উপদেষ্টা নাহিদ বলেন, সেন্সর বোর্ডের কারণে যে ছবিগুলো আসেনি সেগুলো নিয়ে দ্রুতই বসবো। সেন্সর বোর্ডকে দ্রুততার সঙ্গে পুনর্গঠন করবো। সেন্সর বোর্ড না থাকার যে দাবি, সেটিও আলোচনা করে যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব।

এদিকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 

আরবি
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, জিপিএ-৫ এর কৃত্রিম বন্যা ভাসিয়ে দিয়ে শিক্ষাব্যবস্থায় মিথ্যা বার্তা দেওয়ার পথ বন্ধ করে মেধা,...
গণতন্ত্র বিশ্বাস করাটা একটি মানসিকতার বিষয় উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রধানমন্ত্রীর দিক থেকে মিডিয়ার স্বাধীনতা বন্ধ করে দেওয়া বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার...
স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর