বাড়িতে তিন কোটি টাকা, পাঁচ দিনের রিমান্ড সাবেক সচিব

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শাহ কামালের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে করা মামলায় পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। 

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহম্মেদের আদালতে তাকে হাজির করা হলে আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ ও রিমান্ড মঞ্জুর করেন। 

গত শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যার পর মোহাম্মদপুরের বাবর রোডের এফ ব্লকের বাসায় অভিযান চালিয়ে নগদ তিন কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে পুলিশ।

পরের দিন শনিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর মহাখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি। এরপর রাজধানীর মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

একাত্তর/এসি
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজার নামাজ আজ শুক্রবার বাদ জুমা রাজধানীর ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর