অভিষেকে হতাশ এমবাপ্পে, রিয়ালের পাতে ভাগ বসালো মায়ার্কো

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১০:৩৪ এএম

তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদে এবার যোগ দিয়েছেন আরেক মহাতারকা কিলিয়ান এমবাপ্পে। তার সঙ্গে আছেন এন্দ্রিকের মতো প্রতিভাবানরা। রোববার এমবাপ্পের বহু প্রতীক্ষিত লা লিগা অভিষেক হলো, তবে সেটা স্মরণীয় হতে দেয়নি মায়োর্কা। লিগ শিরোপা ধরে রাখার অভিযানে শুরুটা মোটেও ভালো করতে পারল না গ্যালাকটিকোরা। লিগের প্রথম ম্যাচেই দুর্বল মায়ার্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ঘরের মাঠে শুরু থেকেই রিয়ালকে চাপে রেখেছিল মায়োর্কা। ছয় মিনিটের মাথায় দারুণ এক সেভে তাদের এগিয়ে যেতে দেননি রিয়াল কিপার। তবে দুই ব্রাজিলিয়ানের নৈপুণ্যে ১৩ মিনিটে লিড নেয় রিয়ালই। ভিনিসিয়াস জুনিয়রের দারুণ এক পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি রদ্রিগো। প্রথমার্ধের আগে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল মায়োর্কা। তবে এবারও বাধা হয়ে দাঁড়ান কোর্তোয়া। এগিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর দুদলই আক্রমণ চালায়। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেজের কর্নারে হেডে বল জালে পাঠান কসোভান ফরোয়ার্ড ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময়ে একাধিক আক্রমণে যায় রিয়াল, তবে লক্ষ্যভেদ করতে বারবারই ব্যর্থ লস ব্লাঙ্কোস শিবির। সহজ সুযোগ মিস করেন কিলিয়ান এমবাপ্পেও।

৯০ মিনিটে অবিশ্বাস্য এক জয় পেতে পারত মায়োর্কা, তবে গোলের সুযোগ নষ্ট করেন সানচেজ। ৯৭ মিনিটে মেন্ডি লাল কার্ড দেখলে রিয়াল ১০ জনের দলে পরিণত হয়। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

একাত্তর/এসি
ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফুটবলে এ যেন এক অবিশ্বাস্য ও ঐতিহাসিক ভূমিকম্প! বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফন্তে। কিন্তু দল ঘোষণার পরপরই পুরো স্পেনে...
চ্যাম্পিয়ন্স লিগের হতাশা কাটিয়ে বার্সেলোনা এখন নিজেদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক রোববারের অপেক্ষায়। ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে তারা। এই ম্যাচে শুধু...
লা লিগার শিরোপা লড়াইয়ে এখনই মরণঘণ্টা বাজতে দিচ্ছেন না ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে এসপানিওলের মাঠে রিয়াল মাদ্রিদের ২-০ গোলের জয়ে কার্যত একক আধিপত্য দেখালেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। কিলিয়ান...
স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য এক দুঃসংবাদ হলেও, রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ও ব্রাজিলীয় তারকা এদের মিলিতাওয়ের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ফিনল্যান্ডে সফলভাবে ডান পায়ের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর