ইউক্রেন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১১:৩৭ এএম

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির আমন্ত্রণে কিয়েভ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সামাজিক মাধ্যমে দেয়া বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস জানিয়েছে, শুক্রবার প্রথমবার ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফর করবেন। ইউক্রেনের পাশাপাশি মোদী পোল্যান্ডেও যাবেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগেই রাশিয়া গিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মোদী। সে সময় রাশিয়ার প্রেসিডেন্টকে মোদীর জড়িয়ে ধরার ছবি নিয়ে বিরূপ মন্তব্য করেছিলো ইউক্রেন।

রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর থেকে ভারত আনুষ্ঠানিকভাবে একবারের জন্যও রাশিয়ার নিন্দা করেনি। তারা বারবার আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে।

রাশিয়া গিয়ে মোদী এভাবে পুতিনকে জড়িয়ে ধয়ায় ইউক্রেন ক্ষোভ প্রকাশ করেছিলো।

রাশিয়া যে শুধু ভারতে অন্যতম বড় অস্ত্র সরবরাহকারী দেশ তাই নয়, সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা দিল্লিকে কম দামে অশোধিত তেল সরবরাহ করছে।

তবে রাশিয়ার সামরিক বাহিনীতে সাহায্যকারীর চাকরি করতে যাওয়া ভারতীয়দের যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেয়া নিয়ে দিল্লি ও মস্কোর মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছিলো। দিল্লির অনুরোধ ছিলো, মস্কো যেন তাদের ভারতকে পাঠিয়ে দেয়। অন্ততপক্ষে পাঁচজন ভারতীয়ের সংঘাতে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

মোদীর সফর এমন একটা সময়ে হচ্ছে, যখন ইউক্রেন কুরস্কে রাশিয়ার সীমান্তে ঢুকে কিছুটা জায়গা দখল করে নিয়েছে।

একাত্তর/আরএ
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর