ফেনীতে বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৫:৫৯ পিএম

টানা চার দিনের ভারী বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে রয়েছে লক্ষাধিক মানুষ।

উদ্ধার কাজে সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যদের সহযোগিতা চেয়েছে ফেনী জেলা প্রশাসক শাহীনা আক্তার। 

বৃষ্টি না হলে কমলে পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করেছেন ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাসেম। 

তিনি বলেন, ইতোমধ্যে মুহুরী, কহুয়া ও সিলোনীয়া নদীর বেড়িবাঁধের ২৬টি অংশ ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। ডুবে গেছে মুহুরী নদীর বেড়িবাঁধের বেশিরভাগ অংশ।

এছাড়া টানা বৃষ্টি এবং ভারতের পানির চাপ থাকায় এসব এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা।  

জেলা প্রশাসক শাহীনা আক্তার জানান, পানিবন্দি মানুষকে উদ্ধারে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সঠিক সময় উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না।

বন্যায় ফসলেরও ক্ষতি হচ্ছে। তলিয়ে গেছে রোপা আমন ধান। ভেসে গেছে হাজার হাজার পুকুরে মাছ। পানিতে নিমজ্জিত হয়েছে পোল্ট্রি খামার।

দুর্গত মানুষের অভিযোগ করছেন, উদ্ধার কিংবা ত্রাণ তৎপরতার তেমন কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা।

আরবি
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর