লক্ষ্মীপুরে ছাত্র হত্যার আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১২:৪৮ পিএম

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আফনান পাটোয়ারীকে গুলি করে হত্যা মামলার এক আসামিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্ররা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তার ব্যক্তির নাম হুমায়ুন কবির পাটোয়ারী। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চর রুহিতা ইউপির সাবেক চেয়ারম্যান। 

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, রাতেই হুমায়ুনকে বাড্ডা থানায় সোপর্দ করা হয়েছে। ওই মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

গত চার আগস্ট লক্ষ্মীপুর শহরের বাগবাড়ি এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে তৎকালীন সরকার দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় তিন শিক্ষার্থী গুলিতে নিহত হন।

তদের মধ্যে শিক্ষার্থী আফনান হোসেনের মা নাছিমা আক্তার বাদি হয়ে লক্ষ্মীপুর সদর থানায় এক হাজার ৬৭ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় চার নম্বর আসামি হুমায়ুন।  

একাত্তর/এসি
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুমার নামাজ পড়তে গিয়ে মোহাম্মদ স্বপন (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তিনদিন পেরিয়ে গেলেও এখনও তার সন্ধান মেলেনি।
লক্ষ্মীপুরের একটি আবাসিক ছাত্রাবাসে আইফোন চুরির অপবাদ দিয়ে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে সিনিয়র শিক্ষার্থীদের বিরুদ্ধে। আরও অভিযোগ, হত্যার পর ঘটনাটি...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর লড়াই এখন চূড়ান্ত অগ্নিগর্ভ। টানা দুই পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেনেগাল ও ইরাক, উভয় দলেরই। শুক্রবার রাত ১টায় বিএমও ফিল্ডে মুখোমুখি লড়াইয়ে শুধু জয়ই নয়, বরং শেষ ষোলোর...
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে শুক্রবার রাত ১টায় জিলেট স্টেডিয়াম সাক্ষী হতে যাচ্ছে এক হাইভোল্টেজ লড়াইয়ের। গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। উভয় দলই...
দীর্ঘ ৯৮১ দিনের নির্বাসন শেষে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন কেবল একটি ম্যাচ খেলা ছিল না, ছিল এক অদম্য লড়াইয়ের জয়গান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ৭৬ মিনিটে যখন তিনি...
পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর