আন্দোলনে আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে কমিটি

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১১:১৪ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হতাহতদের তালিকা ও সহায়তা দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ১৭ সদস্যের উপ-কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান উপ-কমিটির সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম।

সহ-সমন্বয়ক নাহিদা বুশরা ইতিকে আহ্বায়ক করে কমিটির বাকি সদস্যরা হলেন—তারেকুল ইসলাম, আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মো. মাসুদুজ্জামান, মো. রাসেল মাহমুদ, মো. রিয়াজ উদ্দিন সাকিব, শাহরিয়ার মোহাম্মদ ইয়ামিন, ডা. মো. মনিরুজ্জামান, ডা. আতাউর রহমান রাজিব, ডা. ইফফাত জাহান নাদিয়া, মাহমুদল হাসান, মো. মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মাহমুদ (মেহেদী), মো. মাশরাফি সরকার, শাহরিয়ার হাসনাত তপু, মো. রামিম খান ও আবির হাসান। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারেকুল ইসলাম বলেন, ছাত্রদের পক্ষ থেকে সরকারের সঙ্গে সমন্বয় করবে এই কমিটি। এই কমিটির কোনও সদস্য আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। কোনও ধরনের অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা হতাহতদের পরিবারকে সরাসরি কোনও আর্থিক সহায়তা দেবে না। সমন্বয়ক বা অন্য কোনও পরিচয়ে কেউ যদি ভুয়া চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে, তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি দায়ী থাকবে না। 

তারেকুল ইসলাম বলেন, স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য কিংবা এই উপ-কমিটির অনুমোদিত ভলেন্টিয়ার ব্যতীত কোনও ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোনও পরিচয়ে হাসপাতাল পরিদর্শনের নামে হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ব্যাঘাত ঘটায় তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তারেকুল ইসলাম জানান, গতকাল মন্ত্রণালয় থেকে এই কমিটি অনুমোদন করা হয়েছে। এই কমিটিকে ৫ সেপ্টেম্বর থেকে ১৫ দিনের মেয়াদ দেওয়া হয়েছে। এই কমিটির অধীনে প্রত্যেক জেলা ও উপজেলায় পাঁচ সদস্যের একটি স্বেচ্ছাসেবী দল গঠন করা হবে। এদের নম্বরগুলো প্রকাশ্যে দেওয়া হবে। এই কমিটি হতাহতদের তালিকা প্রণয়নে সহায়তা করবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপকমিটির সদস্য আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান, মাসুদুজ্জামান প্রমুখ।

এআর
আন্দোলনকারীরা জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একইসঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় চারটি হত্যামামলাসহ পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে দেয়া জামিন স্থগিত করেছে চেম্বার আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যে কোনো দিন ঘোষণা করা হবে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর