আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল: আসিফ নজরুল

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৯:১০ পিএম

আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিলো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন, ছাত্র-জনতা জাগ্রত আছে। তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না। 

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি। আনসার সদস্যদের হামলায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ বেশ কয়েকজন শিক্ষার্থীকে দেখতে ঢামেকে যান তিনি।

আসিফ নজরুল বলেন, আনসারের ছদ্মবেশ নিয়ে তারা এসেছিল। দাবি আদায়ের উদ্দেশ্য তাদের ছিল না। তবে ছাত্র-জনতা জাগ্রত আছে। তাদের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হবে না।

বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে অবস্থান নেয় শত শত আনসার সদস্য। বিক্ষোভের এক পর্যায়ে দুপুরে থেকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রাখে। 

বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের সব দাবিদাওয়া মেনে নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাহিনীর সদস্যদের ‘রেস্ট প্রথা’ বাতিলেরও ঘোষণা দেন। সে সময় আনসারদের আন্দোলনের সমন্বয়ক নাসির কর্মসূচি স্থগিত করেন।

কিন্তু আন্দোলনকারীদের একটি দল রোববারের মধ্যে তাদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবিতে সচিবালয় ঘিরে রেখে উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে। রাতে অনেক কর্মকর্তা-কর্মচারীকে দেয়াল টপকে সচিবালয় ছাড়তেও দেখা যায়।

রাতে ছাত্ররা এলে তাদের সঙ্গে সংঘর্ষ জড়ায় আনসাররা। পরে সেনাবাহিনী এসে আটক করে বিক্ষোভকারীদের। 

আরবি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গভীর দেশপ্রেম, নিষ্ঠা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা মেনে চলার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সঙ্গে তিনি ঘোষণা করেন, দেশের স্বাস্থ্যসেবা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার-ভিডিপির গর্বিত সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে।
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর