জনগণ যতদিন চায়, ততদিন সরকার ক্ষমতায়: ড. ইউনূস

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১০:৩৩ পিএম

জনগণ যতদিন চায়, ততদিন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন। খবর বাসস।

ড. ইউনূস বলেন, ছাত্রদের নেতৃত্বে সংগঠিত গণবিপ্লব অন্তর্বর্তী সরকারকে দেশ পুনর্গঠনের নতুন সুযোগ এনে দিয়েছে। দেশ পুনর্গঠন একটি বড় কাজ। তবে আমরা এটিকে বড় সুযোগ হিসেবে দেখছি। যদি আমরা এই সুযোগ ব্যবহার করতে না পারি, তাহলে এটি আমাদের জন্য বড় ব্যর্থতা হবে।

তিনি দৃঢ়তার সাথে উল্লেখ করেন, দেশের মানুষ যতক্ষণ আমাদেরকে চাইবে অন্তর্বর্তী সরকার ততক্ষণ থাকবে।

এদিকে, ফরাসি রাষ্ট্রদূত জানিয়েছেন, দেশ পুনর্গঠনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে প্রস্তুত আছে ফ্রান্স। রাষ্ট্রদূত বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রধান উপদেষ্টাকে তার সুবিধাজনক সময়ে ফ্রান্স সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এসময় জুলাই-আগস্ট বিপ্লবে নিহত ছাত্র-জনতার মৃত্যুতে শোক প্রকাশ করেন রাষ্ট্রদূত।

অধ্যাপক ইউনুস বলেন, তিনি দেশে সমঝোতার আহ্বান জানিয়েছেন এবং সমগ্র দেশবাসীকে একটি বড় পরিবারের অংশ হিসেবে বিবেচনা করার অনুরোধ করেছেন।

তিনি বলেন, কখনো কখনো আমরা জোরালোভাবে দ্বিমত পোষণ করি। কিন্তু এর মানে এই নয় যে আমরা একে অপরের শত্রু।

সরকার প্রতিটি নাগরিকের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আসুন আমরা মানবাধিকার প্রতিষ্ঠা করি এবং সংবিধান মেনে কাজ করি।

ম্যারি মাসদুপুই বলেন, ফ্রান্স এরইমধ্যে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে। এছাড়া দুর্নীতি প্রতিরোধ, মানব পাচার, ফরেনসিক সাইবার অপরাধ এবং সমুদ্র বন্দর ও বিমানবন্দরের নিরাপত্তা এবং আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের দক্ষতার উন্নয়নে যৌথভাবে কাজ ব্যাপারে ফ্রান্স সরকার আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

ফরাসি রাষ্ট্রদূত বলেন, আগামী অক্টোবর মাসে ঢাকায় আলিয়ঁস ফ্রঁসেজের ৬৫তম বার্ষিকী উদযাপন করা হবে এবং তিনি অধ্যাপক ইউনূসকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ফ্রান্স ২০২৫ সালের এপ্রিল মাসে প্যারিসে দুই সপ্তাহব্যাপী বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি বিরোধী কার্যক্রম বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। তিনি জানান, ফ্রান্সের কোম্পানিগুলো বাংলাদেশে তিনটি সৌর পার্ক স্থাপন এবং দেশে ১৫টি বজ্রপাতপ্রবণ জেলায় ‘বজ্রপাত নিরোধক’ স্থাপনে আগ্রহী।

কেএসএইচ
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে আজ আরও ২০টি বিল পাস হয়েছে। এরমধ্যে সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে স্থায়ী আইনে রূপান্তরের প্রক্রিয়ায় জাতীয় সংসদে আজ শুক্রবার (১০ এপ্রিল) আরও ১০টি বিল পাস হয়েছে।
জাতীয় সংসদে মোট ১২টি বিল পাস হয়েছে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অবিকল রেখে ৯টি বিল পাস করা হয়। এছাড়া অধ্যাদেশ রহিত করে আরও দু'টি বিল পাস হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর