সূত্রাপুরে শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:৪৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাদিমুল ইসলাম এলেম (২৫) নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এই মামলা দায়ের করেন নিহতের মা কিসমত আরা।

আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগটি সূত্রাপুর থানার ওসিকে এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দিয়েছেন।

রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের সামনে নাদিমুল ইসলাম এলেমকে হত্যা করা হয়।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন -সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ।

এছাড়াও আসামি তালিকায় নাম রয়েছে -সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সংসদ সদস্য সাঈদ খোকন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, ঢাকার সাবেক পুলিশ কমিশনার হাবিবুর রহমান, সাবেক ডিবির প্রধান হারুন অর রশিদ, বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরুসহ ৯০ জনের।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বেলা তিনটা থেকে চারটার মধ্যে কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলছিলো। সেখানে থাকা বাদীর ছেলে নাদিমুল ইসলাম এলেমকে গুলি করা হয়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মামলায় অভিযোগ করা হয় -বর্ণিত আসামিদের নির্দেশে ও অন্যান্য আসামিদের প্রত্যক্ষ অংশগ্রহণে এ হত্যাকাণ্ড ঘটেছে।

একাত্তর/আরএ
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর লালবাগ থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। 
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করেছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর