গাজী টায়ার্স: ভবনের তাপ কমাতে কাজ করছে ফায়ার সার্ভিস

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:১৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পোড়া গাজী টায়ারের বিধ্বস্ত ছয় তলা ভবনটির তাপমাত্রা নিয়ন্ত্রণে এখনও কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

এর আগে, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসে আট সদস্যের তদন্ত কমিটিসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞরা। এরপর ফায়ার সার্ভিসের টার্ন টেবল লেডার (টিটিএল) মেশিনের মাধ্যমে ভবনের অবকাঠামোসহ প্রতিটি তলার ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করেন তারা। তবে কোন তলাতেই জীবিত বা মৃত কোন মানুষের অস্তিত্ব পাওয়া যায় নি। 

এছাড়া ভবনটির ৪,৫ ও ৬ তলা ভেঙে তৃতীয় তলায় পড়ে স্তুপ হয়ে গেছে। এ কারণে ঝুঁকিপূর্ণ বিবেচনায় ভবনটিতে উদ্ধার কাজ না করার নির্দেশনা দেয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক রাকিব আহসান। পরে বুয়েট ও তদন্ত কমিটির নির্দেশে বেলা সোয়া ১১ টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ভবনটির বেজমেন্টে তল্লাশি চালায়। তবে সেখান থেকে কোন মরদেহ বা দেহবাশেষ পাওয়া যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভবনের তাপমাত্রা নিয়ন্ত্রণে কাজ করছে। কোথাও আগুনের ধোঁয়া দেখলেই পানি দিয়ে নেভানো কাজ করছে। তবে আপাতত উদ্ধার কার্যক্রম তদন্ত কমিটির পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ আছে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে, তদন্ত কমিটির সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ জানান, আগামী সাত দিন পর তদন্ত কমিটি একটি প্রতিবেদন দেবে। ভবনটি পুরোটাই ঝুঁকিপূর্ণ হওয়ায় উদ্ধার করা করা সম্ভব না। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেয়া হবে। এছাড়া ১৩৫ জনের একটি নিখোঁজের তালিকা করা হয়েছে। সেটা গোয়েন্দা সংস্থার কাছে দেয়া হবে। তারা সেগুলোর যাচাই করবেন।

গত ২৫ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে গাজী টায়ারস কারখানায় কয়েকশ’ লোক ঢুকে লুটপাট শুরু করে। খুলে নিয়ে যাওয়া হয় ভারী মেশিনও। এক পর্যায়ে দুর্বৃত্তরা ভবনটির নিচতলায় আগুন ধরিয়ে দেয়।

মুহূর্তে আগুন পুরো ভবনটিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডেমরা, আদমজী ইপিজেড, আড়াইহাজার, নরসিংদী, কাঞ্চন, হাজীগঞ্জ, ঢাকার সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ২১ ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে।

সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, বিজিবি, শিল্প পুলিশ ও রূপগঞ্জ থানা পুলিশ।

এদিকে ২৭ আগস্ট সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের নির্দেশে রূপগঞ্জ থানা পুলিশ স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সহায়তায় ১২৯ জন নিখোঁজের একটি তালিকা করেছে। নিখোঁজদের সন্ধানে অপেক্ষায় শত শত পরিবার। বলা হচ্ছে, সংঘবদ্ধ লুটপাটের পর কারখানায় আগুন লাগিয়ে দেওয়া পৌনে দুইশ’ মানুষ নিখোঁজ রয়েছেন।

কারখানাটির মালিক আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী৷ গত রোববার ভোরে রাজধানীর শান্তিনগর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিনি।

গ্রেপ্তারের খবর তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সকাল থেকেই সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। দুপুরের দিকে টায়ার প্রস্তুতকারী কারখানাটির অদূরে একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়। এ ঘোষণার পর কয়েকশ’ মানুষ জড়ো হন কারখানাটির সামনে, শুরু হয় লুটপাট।

কেএসএইচ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর