রুশ হামলায় ইউক্রেনের এফ সিক্সটিন যুদ্ধবিমান ধ্বংস

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০১:৫১ পিএম

রাশিয়ার আঘাতে ইউক্রেনের একটি এফ সিক্সটিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। ন্যাটো মিত্রদের কাছ থেকে সম্প্রতি ওই যুদ্ধবিমান পায় কিয়েভ। এক বার্তায় ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

সোমবার রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হন যুদ্ধবিমানটিতে থাকা ইউক্রেনের পাইলট ওলেক্সি মেস। ওইদিন কিয়েভকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় রুশ বাহিনী। তবে নিহত হওয়ার আগে যুদ্ধবিমানটিতে থাকা পাইলট শত্রুপক্ষের তিনটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন হামলা প্রতিহত করে বলে জানিয়েছে কিয়েভ।

এদিকে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ হামলা প্রতিহতে যুক্তরাষ্ট্রের নির্মিত এফ সিক্সটিন যুদ্ধবিমান মোতায়েনের কথা নিশ্চিত করেন। পাশাপাশি রাশিয়ার অভ্যন্তরে পশ্চিমাদের দেয়া দূরপাল্লার অস্ত্রের মাধ্যমে হামলা চালাতে মিত্রদের অনুমতিও চান তিনি। তবে আগামী মাসেই যুক্তরাষ্ট্রের কাছে নিজেদের জয়ের পরিকল্পনা তুলে ধরতে চাওয়া জেলেনস্কির কাছে এফ সিক্সটিন যুদ্ধবিমান ধ্বংসের এই খবর ধাক্কা হয়েই এসেছে।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আরও ২৪টি যুদ্ধবিমান ও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস। এসব অস্ত্র দিয়ে মানবিক আইন লঙ্ঘন না করে যেকোনো স্থানেই কিয়েভ হামলা চালাতে পারবে বলেও জানিয়েছে দেশটি।

 

আরবিএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর