তিনদিনের এলাকাভিত্তিক যুদ্ধবিরতিতে রাজি ইসরাইল-হামাস

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম

অবরুদ্ধ গাজা উপত্যকায় তিনদিনের এলাকাভিত্তিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। গাজার প্রায় ছয় লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা দেওয়ার জন্য তিনটি পৃথক অঞ্চলে এই বিরতি কার্যকর হবে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। 

ডব্লিউএইচও-এর ঊর্ধ্বতন কর্মকর্তা রিক পিপারকর্ন জানান, এই টিকাদান কর্মসূচি শুরু হবে আগামী রোববার থেকে। প্রথমে মধ্য গাজায় তিনদিনের বিরতি দিয়ে টিকাদান শুরু হবে। এরপর দক্ষিণ গাজা ও পরে উত্তর গাজায়ও তিনদিনের বিরতি থাকবে।

এছাড়াও প্রয়োজনে প্রতিটি অঞ্চলে বিরতির মেয়াদ আরও একদিন করে বাড়ানো যেতে পারে বলেও জানিয়েছেন পিপারকর্ন। 

গেলো ২৩ আগস্ট ডব্লিউএইচও নিশ্চিত করে যে, গাজা উপত্যকায় ২৫ বছরের মধ্যে প্রথমবারের মতো টাইপ-২ পোলিও ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরইমধ্যে একটি শিশু পোলিও আক্রান্ত হয়ে পঙ্গুত্ববরণ করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর মানবিক ইউনিট বুধবার জানিয়েছে, এই টিকাদান কর্মসূচি ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিচালিত হবে। নিয়মিত মানবিক বিরতির অংশ হিসেবে গাজার জনসাধারণকে টিকাদান কেন্দ্রগুলোতে যেতে দেওয়া হবে।

গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন এক লাখের বেশি মানুষ। 

আরবিএস
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর