বাসাবোতে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে হত্যা 

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০১:০৮ পিএম

রাজধানীর সবুজবাগের বাসাবোতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহতের নাম মো. ইউসুফ সাধু (৪০)। 

শনিবার ভোরে বাসাবো ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই রিকশা চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাতিজা শাকিল মিয়া বলেন, তার চাচা ইউসুফ। অটোরিকশার মালিক তিনি নিজেই। প্রতিদিন রাত থেকে সকাল পর্যন্ত রিকশাটি চালাতেন।

তিনি বলেন, শনিবার ভোর রাতে বাসাবো ফ্লাইওভারের নিচে তার রিকশাটি ছিনতাইয়ের  উদ্দেশ্যে তাকে পেটে ও বুকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায়। কিন্তু সেখানকার লোকজন দেখে ফেলায় ছিনতাইকারীরা রিকশাটি নিয়ে যেতে পারেনি। 

পরে স্থানীয়রা ইউসুফ সাধুকে উদ্ধার করে সকালে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। কিন্তু তার আগেই মৃত্যু হয় ইউসুফের। 

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মনাক্কা খাতুন বলেন, ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত রিকশা চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। 

মৃত ইউসুফ নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার চম্পক নগর গ্রামের মৃত চান মিয়ার ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় একটি রুম নিয়ে থাকতেন তিনি। 

আরবি
রাজধানীর কলাবাগানে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় জামাই শিপনকে আটক করেছে পুলিশ। 
রাজধানীর গুলশানে অফিস শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন (৫০)। অজ্ঞাতনামা দুই হামলাকারী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
রাজধানীর হাজারীবাগে অষ্টম শ্রেণির ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ভাইয়ের সাথে হাঁটতে বের হয়ে হামলার শিকার হয় সে। এই...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর