‘জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ বাহিনীর সংস্কার’

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৭ পিএম

জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ বাহিনীতে সংস্কার আনা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নতুন করে পুলিশের যে ভিডিও ছড়িয়ে পড়েছে তা দেখার পর পুলিশ বাহিনীকে কোনোভাবেই সংস্কার সম্ভব কি না, কিংবা মানুষের আস্থা ফেরানো সম্ভব কি না- এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, জাতিসংঘের যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসবে, আপনি যদি তাদের কার্যপরিধি দেখেন, সেখানে উল্লেখ আছে এই ঘটনা যাতে আর কখনো না ঘটে, সেজন্য সিকিউরিটি রিফর্মস কি কি নিতে হবে সেগুলোর ব্যাপারেও তারা আমাদেরকে বলবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।

তিনি বলেন, আমরা ছোটবেলায় পড়েছিলাম দুষ্ট লোকেরা পুলিশ দেখলে ভয় পায়, কিন্তু আমরা এমন একটা সমাজে বাস করেছি যে ভালো লোকেরাই পুলিশকে দেখলে ভয় পায়।

তিনি আরও বলেন, পুলিশ যে মানুষের বন্ধু-এটা প্রমাণ করা এখনো সম্ভব হয়নি। পুলিশ হয় এই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে, না হয় ওই দলকে দিয়ে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশের পুলিশকে আর তাদের হয়ে ওঠা হয়নি।

পুলিশের মধ্যেও পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, তারাও বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা নিয়ন্ত্রণমুখী সরকার না। আরও কিছু দিন সময় দিতে হবে। কোনোভাবেই নির্দোষ কেউ যেনো হয়রানির মধ্যে না পড়ে সেটা দেখা হচ্ছে। আমরা জনমুখী পুলিশ গড়তে চাই।

এছাড়া বন্যার পূর্বাভাস পেলে ক্ষতি কম হতো উল্লেখ করে তিনি বলেন, বন্যা হলেও আগে পূর্বাভাস পেলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। প্রস্তুতি নিয়ে তৈরি হওয়া যেতো।

তিনি বলেন, বন্যায় এতো মৃত্যু কষ্টকর। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সাথে কথা বলা হবে, কি কি সমস্যার কারণে বন্যার ক্ষতি বেড়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, উজানে শুধু ভারত নয়, আরও দুটি দেশ রয়েছে। সবার সাথেই কথা বলা হবে। আন্তরিকতা থাকলে ৫৩ বছরে এমন পরিস্থিতি হতো না। আগাম তথ্য দেয়া, বৃষ্টির তথ্য দেয়া এগুলো খুবই সহজ। কিন্তু আন্তরিকতার অভাবে অনেক তথ্য পাওয়া যায়না।

তিনি বলেন, সরকার পরিবর্তন হলেও অগ্রাধিকারের পরিবর্তন হবে না।

একাত্তর/আরএ
বর্তমান বিশ্বের নিরাপত্তা চ্যালেঞ্জসমূহ দিন দিন অত্যন্ত জটিল রূপ ধারণ করছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধী চক্রগুলোর আন্তঃদেশীয় নেটওয়ার্কের...
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর