নতুন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রেজাউল করিম মল্লিক।

রোববার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

আদেশে বলা হয়, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিককে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা (ডিআইজি) রেজাউল করিম মল্লিক ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি ঢাকাসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কাজের সততা দেখাতে গিয়ে বঞ্চিতও হয়েছিলেন। এবার তিনি ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেলেন।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের প্রধান হিসেবে মোহাম্মদ হারুন অর রশীদকে নিয়োগ দেওয়া হয়েছিলো।

গেলো ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে নিখোঁজ রয়েছেন হারুন।   

এদিকে, রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমান শেখের সই করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরবিএস
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর