চিকিৎসক হত্যা: কলকাতায় দুপুর থেকে ভোর পর্যন্ত প্রতিবাদ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম

কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার দাবিতে রোববার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত একটানা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন টলিউডের শিল্পীসহ জনতা। এতে যোগ দেন ওই চিকিৎসকের পরিবারও।

রোববার দুপুরে কলকাতার টলিউডের কলাকুশলীরা কলেজ স্কয়ার থেকে মিছিল করে ধর্মতলায় আসেন। পরে সেখানেই রাতভর চলে প্রতিবাদ। তাদের এই কর্মসূচি রাত গড়িয়ে চলে ভোর চারটা পর্যন্ত।  

এদিন দুপুর তিনটার দিকে কলেজ স্কয়ার থেকে শুরু হওয়া মিছিল শেষ হয় ধর্মতলায় এসে ৷ মিছিলে জনতা ও শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, দেবলীনা দত্ত, বিদীপ্তা চক্রবর্তীদের মতো শিল্পীরা। সবার দাবি ছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ।

ধর্মতলায় মিছিলটি শেষ হওয়ার পর ধর্না মঞ্চে বসে পড়েন প্রতিবাদকারীরা। এসময় স্বস্তিকা বলেন, আমাদের রাজ্য তথা দেশে ভয়ের ব্যবসাটাই এখন সব থেকে বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে। 

৯ আগস্টের নৃশংসতার প্রতিবাদে তিনি বলেন, কেউ এখানে নিজের কথা বলছে না ৷ সবাই অন্যের জন্য বলছে। দেশে ধর্ষণ হোক, খুন বা র‍্যাগিং-ভয়ের ব্যবসাটাই বড় ব্যবসা।

ঘরে বসে প্রতিবাদ করা যায় না মন্তব্য করে তিনি বলেন, আমি এর আগে আসতে পারছিলাম না বলে অপরাধী মনে হচ্ছিলো। দেশে ফেরার পর আজই যোগ দিলাম ৷ 

আরজি কর ঘটনার তদন্ত প্রথমে লালবাজারের হাতে থাকলেও, এখন রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে ৷ 

স্বস্তিকা বলেন, আমাদের বলা হচ্ছে, এতো প্রতিবাদের কী আছে! দোষীকে তো আমরা ধরেই ফেলেছি । কিন্তু আমরা তো বিশ্বাস করবো না। দোষী তো এখানে একজন নয়। 

অভিনেত্রীর অভিযোগ, এ হত্যায় জড়িতদের বাঁচানোর জন্যই এতো কাণ্ড হচ্ছে। এতো মানুষের দেশে যদি রাতারাতি নোটবন্দি করে ফেলা যায়, তাহলে ২৩ দিন কেটে যাওয়ার পরও কেন অপরাধীদের ধরা গেলো না ৷

ধর্মতলার সামনে ধর্না মঞ্চে থেকে সকালে বাড়ি যাওয়ার আগে স্বস্তিকা ফেসবুকে লেখেন, ‘বাড়ি ফিরছি। আপনারা যারা আজ ঘুমোলেন, কাল জাগবেন। লড়াই চালিয়ে যেতেই হবে। বিচার না আসা পর্যন্ত।’

একাত্তর/এসি
পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেট এলাকার 'শিখা ইন' হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশি নাগরিকের মধ্যে ছয়জনের মরদেহ শনিবার স্বদেশে ফিরিয়ে আনা হচ্ছে। শুক্রবার রাতে কলকাতার পার্ক...
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর