ঢাকা মেডিকেলের বহির্বিভাগ বন্ধ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৪ পিএম

হাসাপাতালে হামলা ও চিকিৎসকদের মারধরের প্রতিবাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্থবিরতা কাটেনি। আন্দোলনকারী চিকিৎসকরা তাদের চার দফা দাবি পূরণ না হওয়ায় পুরোপুরি কাজে ফেরেননি। 

সোমবার সকাল থেকে দেশের সবচেয়ে বড় এ হাসপাতালের জরুরি বিভাগ চালু থাকলেও বহির্বিভাগে সেবা বন্ধ রেখেছেন চিকিৎসকরা। তাদের দাবি, এদিন রাত আটটার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে ঢাকা মেডিকেলসহ দেশের  সব হাসপাতালে  জরুরি ও বহির্বিভাগ সেবা বন্ধ করা হবে। 

বহির্বিভাগ বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই রোগীদের দুর্ভোগ বেড়েছে। তারা সেবার জন্য যাচ্ছেন সবাই জরুরি বিভাগে। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। 

তবে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেছেন, আজকের মধ্যে ঢাকা মেডিকেলের বন্ধ থাকা সব সেবা চালু করা হবে। 

তিনি বলেন, আন্দোলনকারীদের প্রধান দুটি দাবি পূরণ করা হয়েছে। এখন হাসপাতালে সেবা বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। হাসপাতালের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে আলোচনাও অব্যাহত রাখা হয়েছে। 

এদিকে ঢামেকে হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ। সঞ্জয় পাল নামের ওই যুবককে সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। 

হামলা ও মারধরের ঘটনায় রোববার সকাল থেকে জরুরি বিভাগসহ বিভিন্ন বিভাগে কর্মবিরতি ঘোষণা করেন চিকিৎসকরা। দুপুরে তারা সারাদেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন। 

এরপর বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম চিকিৎসকদের নিয়ে বৈঠকে বসেন। সেখানে তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন। সন্ধ্যার পর কাজে ফেরেন আন্দোলনকারী চিকিৎসকরা। ওইদিনের মতো সচল হয় জরুরিসহ অন্যান্য বিভাগ। 

ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। সড়ক দুর্ঘটনায় আহত এক শিক্ষার্থীর চিকিৎসায় অবহেলায় মৃত্যুর অভিযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলা ও এক চিকিৎসককে মারধর করা হয়।

এরপর হাসপাতালে মধ্যেই বাইরে থেকে যাওয়া দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হন। আরেক রোগীর মৃত্যুর ঘটনায় ডাক্তারদের ওপর হামলা চালানো হয়। 

এক দিনে তিনটি ঘটনার সূত্র ধরে শনিবার রাতেই বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্যান্য চিকিৎসক ও হাসপাতালের কর্মীরা একাত্মতা প্রকাশ করেন। 

এসব ঘটনার প্রতিকার, দোষীদের আইনের আওতায় আনা এবং নিরাপত্তা চেয়ে আল্টিমেটাম দেন চিকিৎসকরা।  রোববার থেকে দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন। 

আরবি
আন্দোলনকারীরা জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একইসঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর