ঢামেকে চিকিৎসকদের ওপর হামলায় যুবক গ্রেপ্তার

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা পুলিশ। 

সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই যুবকের নাম সঞ্জয় পাল জয়। তিনি গাইবান্ধা শহরের সরকার পাড়ার বাসিন্দা।

গাইবান্ধা সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মাসুদ রানা সাংবাদিকদের জানিয়েছেন, সঞ্জয় ঢামেকে হামলায় জড়িত। ইতিমধ্যে তার বিরুদ্ধে একটি মামলায় হয়েছে। শিগগিরই তাকে ঢাকা সোপর্দ করা হবে। 

শনিবার (৩১ আগস্ট) রাতে ঢামেক হাসপাতালে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরদিন রোববার সকাল থেকেই নিরাপত্তাহীনতায় ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে দেন চিকিৎসকরা। এ ঘটনায় হামলাকারীদের আটক ও শাস্তি নিশ্চিত এবং সারাদেশে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তা নিশ্চিতসহ কয়েক দফা দাবি জানানো হয়।

ওই দিন ঢামেক হাসপাতালের অফিস সহায়ক আমির হোসেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) একজন শিক্ষকসহ চার জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন।  

একাত্তর/এসি
নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে ডালিম ও ফেরদৌস নামে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও...
ঢাকার ধামরাইয়ের নবীনগরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হন। তাদের মধ্যে আরও একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মনজুরুল ইসলাম (৩২)।  এ নিয়ে ওই...
নারায়ণগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে ভবন তৈরির দুই শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে বন্দর থানার মদনপুর চান মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- আব্দুল হানিফ (২০)...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর