সব সচিবের সঙ্গে প্রথম বৈঠকে প্রধান উপদেষ্টা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম  বারের মতো সব সচিবদের সঙ্গে বৈঠক করছেন। ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে। এর আগে গত ১২ আগস্ট ২৫টি মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা।

বুধবার বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। এবার এ বৈঠকের জন্য বিস্তারিত এজেন্ডা থাকছে না। 

সচিবদের সঙ্গে বৈঠকে সারাদেশে প্রশাসনিক কাজগুলো কীভাবে দ্রুত স্বাভাবিক ধারায় আনা যায়, এ-সংক্রান্ত পরামর্শ শুনতে চাইতে পারেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে  সরকার এসব বিষয়ে কী ভাবছে, সে সংক্রান্ত নির্দেশনাও তিনি দেবেন বলে জানা গেছে।

একটি সূত্র জানিয়েছে, সরকারের অগ্রাধিকার হচ্ছে স্থিতিশীলতা বজায় রাখা এবং জনসাধারণের কাছে এর দৃশ্যমানতা বাড়ানো। তারপরে সরকার জনগণকে যে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল তা শুরু করতে চায়।

বৈঠকে আর্থিক স্থিতিশীলতা, অবৈধ অস্ত্র উদ্ধার, দুর্নীতি প্রতিরোধ ইত্যাদি বিষয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে।  

গত আট আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটিই সব সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক।

একাত্তর/এসি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী।
রাষ্ট্রপতি কার্যালয়ে জনবিভাগে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর