আনসারকাণ্ড: ছেলেকে উদ্ধারে গিয়ে আহত বাবার মৃত্যু

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

সচিবালয়ের সামনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের সাথে আনসারদের সংঘর্ষে বেধড়ক মারপিটের শিকার হয়ে চিকিৎসাধীন শাহিন হাওলাদার (৪৫) মারা গেছেন। তিনি শিক্ষার্থী ছেলেকে উদ্ধারে সচিবালয়ের সামনে গিয়েছিলেন।  

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। 

শাহিনের বাড়ি মোংলা থানার কচুবুনিয়া গ্রামে। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন খিলগাঁওয়ের গোড়ানে থাকতেন। 

নিহত শাহিনের ছেলে কবি নজরুল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী হাসান আহমেদ বিশাল বলেন, সেদিন (২৫ আগস্ট) রাতে বন্ধুদের সঙ্গে তিনি ত্রাণ সংগ্রহ করছিলেন। আনসার সদস্যরা সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন এ খবর পেয়ে তিনিও সেখানে যান। 

বিশাল বলেন, রাত ৯টার দিকে সচিবালয়ের দুই পাশে আনসার সদস্যরা অবস্থান নিলে মাঝখানে আটকা পড়ি আমরা। আমার বাবা রেন্ট-এ-কারের গাড়ি চালক,বেশির ভাগ সময় থাকতেন পল্টনে। তখন সেখান থেকে বের হওয়ার জন্য গাড়ি চালক বাবাকে ফোন করি। তাদের সেখান থেকে উদ্ধার করতে বলেন।  

কিন্তু ছেলেকে উদ্ধারে এসে সংঘর্ষের মাঝে পড়ে যান শাহিন হওলাদার। আনসারদের মারধরে মারাত্মক  আহত হন তিনি। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান বিশাল। 

আরবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
জাতীয় সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে টিয়ার শেল ও পুলিশের লাঠিচার্জে আহত অন্তত ২০ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর