বিশ্বকাপ বাছাইয়ে মেসিবিহীন আর্জেন্টিনার সহজ জয়

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম

কনমেবল বা লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়াকে ছাড়া খেলতে নেমে সহজ জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 

ঘরের মাঠ স্তাদিও মনুমেন্টালে শুক্রবার মেসিবাহিনীর সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী চিলি। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা। 

ম্যাচের শুরু থেকেই মাঠে আধিপত্য বিস্তার করে খেলেন লিওনেল স্কালোনির শিষ্যরা। প্রথম হাফে একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে চিলি। বল দখলের পাশাপাশি চিলি শিবিরে একের পর এক আক্রমণ চালিয়েছে আলভারেজ-দিবালারা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্যভাবে শেষ হয় ম্যাচের অর্ধের সময়। 

তবে বিরতি থেকে ফিরেই অবশ্য নিজেদের ফিরে পায় আর্জেন্টিনা। দ্বিতীয় হাফের শুরুতেই দলকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। চিলির ডি বক্সের ডানদিক থেকে নিচু ক্রস খেলেন আলভারেজ। জোড়াল শটে জালে বল পাঠান অ্যালিস্টার। 

পুরো ম্যাচজুড়ে চিলি শিবিরে একের পর এক আক্রমণ চালালেও কোনো প্রতিরোধই তৈরি করতে পারেনি সফরকারীরা। নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। লো সেলসোর পাসে দুর্দান্ত এক গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।

ম্যাচের ৯০ মিনিটের পর যোগ করা সময়ের প্রথম মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় ও শেষ গোলটি করেন পাওলো দিবালা। কোপা আমেরিকায় দলে ডাক না পেলেও সুযোগ হাতছাড়া করেননি রোমার এই তারকা।

এই জয়ে সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে কনমেবল বা লাতিন অঞ্চলের শীর্ষে এখন আর্জেন্টিনা। আর ৭ ম্যাচে মাত্র এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের নয় নম্বরে চিলি।  

আরবিএস
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর