এবারের অর্জন ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জন: শান্ত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৪ এএম

দেশে ফেরা জাতীয় ক্রিকেটারদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান বিসিবি পরিচালকরা। পরে গণমাধ্যমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এটাই বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জন।

পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে হোয়াইটওয়াশ করে বুধবার মধ্যরাতে দুই ভাগে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দেশে ফেরা জাতীয় ক্রিকেটারদের বিমানবন্দরে অভ্যর্থনা দেন বিসিবি পরিচালকরা। পরে গণমাধ্যমে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এটাই বাংলাদেশের ক্রিকেটের সেরা অর্জন।

বুধবার রাত ১১টায় এক গ্রুপ, রাত আড়াইটায় আরেক গ্রুপ পা রাখে বাংলাদেশে। শুরুর গ্রুপে ছিলেন অধিনায়ক শান্ত, লিটন দাস, মেহেদী হাসান মিরাজসহ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। সবাই ফিরলেও দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি কাউন্টি ক্রিকেট খেলতে দুবাই থেকেই চলে গেছেন ইংল্যান্ডে।

টেস্ট ক্রিকেটে ২৪ বছরের পথচলায় ১৪৪ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে স্রেফ ২১টিতে। এই ২১ জয়ের মধ্যে জিম্বাবুয়ে, আফগানিস্তান, আয়ারল্যান্ড ও ২০০৯ সালের তৃতীয় সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলো ১২ জয়। বাকি ৯টি জয়কেই দেখা যায় বড় করে।

এবারই মাত্র তৃতীয়বারের মতন দেশের বাইরে টেস্ট সিরিজ জিতেছে বাংলাদেশ। আগের দুই সিরিজ জয় ছিলো জিম্বাবুয়ে ও ২০০৯ সালের ওয়েস্ট ইন্ডিজে। কাজেই নিশ্চিতভাবেই দেশের বাইরে সেরা টেস্ট সিরিজ এটাই।

তবে শান্ত সব সংস্করণের সাফল্য মিলিয়েই বলছেন এটাই সেরা অর্জন,  'আমার কাছে তো মনে হয়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সেরা অর্জনগুলির একটি…।' তখন প্রশ্ন করা হয় অন্যতম সেরা নাকি একদম সেরা? শান্তর জবাব, 'বেস্ট… বেস্ট… আমার মনে হয়, সবচেয়ে বড় অর্জন এটা বাংলাদেশ ক্রিকেটের। এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা নয়, দলের সবাই এটা বিশ্বাস করে। খুবই ভালো লাগছে।'

এই সিরিজ সামনে রেখে গত কয়েক মাসে লম্বা প্রস্তুতি নেন বাংলাদেশের লাল বলের ক্রিকেটাররা। সিলেট ও চট্টগ্রামে চলে বিশেষ ক্যাম্প। দেশের অস্থির রাজনৈতিক অবস্থার কারণে পাকিস্তানেও যায় আগেভাগে। সব মিলিয়ে ভালো প্রস্তুতির কারণেই এই সাফল্য এসেছেন, জানান শান্ত,  'এই সিরিজটি খুবই ভালো গিয়েছে। আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, সফরে যাওয়ার আগে এবং ওখানে যাওয়ার পর… দলের প্রত্যেকের মানসিকতা, স্কিল নিয়ে চিন্তাভাবনা, সব মিলিয়ে খুব ভালো প্রস্তুতি ছিল এবং প্রত্যেকের ইচ্ছা ছিল যেন আমরা খেলায় জিততে পারি। আমরা পাকিস্তানে তিন দিন আগে গিয়েছিলাম, এটা আমাদেরকে বাড়তি সুবিধা দিয়েছে।'

এআর
এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষদের ক্রিকেটের মহারণে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান মাটিতে নামিয়ে আবারও স্বর্ণ পদক নিজেদের দখলে নিল ভারত! শনিবার নিশিনে অনুষ্ঠিত মেগা ফাইনালে হাই-ভোল্টেজ এক শ্বাসরুদ্ধকর...
এর আগে একই কারণে সকালে শ্রীলঙ্কা বনাম নেপালের মধ্যকার তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচটিও হয়নি। গতকালও বাতিল হয়েছে পাকিস্তান বনাম হংকং এবং ভারত বনাম আফগানিস্তানের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো।  
সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে ব্যাটার তাওহীদ...
জাপানে চলমান এশিয়ান গেমসের নারী ক্রিকেটে স্বাগতিকদের দাঁড়াতেই দিল না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার চতুর্থ কোয়ার্টার ফাইনালে উদীয়মান ক্রিকেট দল জাপানকে একতরফা লড়াইয়ে ৮ উইকেটের বিশাল ব্যবধানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর