অস্ত্রসহ সাবেক ভূমিমন্ত্রীর ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।

বৃহস্পতিবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদী থানাধীন আলোবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
প্রসঙ্গত, শিরহান শরীফ তমাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এজহারনামীয় পলাতক আসামি। পাশাপাশি ব্যবসা-প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

আওয়ামী লীগ সরকার থাকাকালেই তমালের বিরুদ্ধে নানা অভিযোগে একাধিক মামলা হয়েছিল। এছাড়া সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ২০১৭ সালের ডিসেম্বরে ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে বহিষ্কার করে যুবলীগ।

 

এআর
পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনে পর পর পাঁচবার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (২ এপ্রিল)...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর