সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১:০৯ এএম

পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনে পর পর পাঁচবার নির্বাচিত জনপ্রিয় সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (২ এপ্রিল) শনিবার পালিত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) ঈশ্বরদী শহরের আলীবর্দী সড়কে  শামসুর রহমান শরীফ ডিলুর নিজ বাসভবনে এবং গ্রামের বাড়ি লক্ষীকুন্ডায় পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, কোরআনখানি, বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয় ।

দোয়া মাহফিলে মরহুমের পুত্র, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য ও মন্ত্রীপুত্র সাকিবুর রহমান শরীফ কনক  বলেন, আমার বাবা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এলাকার সকল শ্রেণী ও পেশার মানুষদের নিয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রয়াত পিতার আত্মার শান্তি ও মাগফেরাত কামনার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

দোয়া মাহফিলে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারণে ২০২০ সালের ২ এপ্রিল রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু ইন্তেকাল করেন।


একাত্তর/এআর

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজনৈতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে টেকনাফ উপজেলা আওয়ামী লীগ।
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-১২।
গাজীপুরে স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টারের ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।রোববার সকাল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের হায়দরাবাদ...
মোংলায় ‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ গানের রচয়িতা, তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন)...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর